ই শ্রম(e_shram card) সংক্রান্ত সমস্ত তথ্য এক নজরে!! সর্বমোট 18টি সুবিধে পাবেন !!
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী অসংগঠিত শ্রমিকদের জন্য ই-শ্রম পোর্টাল চালু করেছেন। এই পোর্টালে আবেদন করলে কৃষক/শ্রমিক/লেবার/টোটো-অটো চালক/ড্রাইভার/কন্ডাকটর/নির্মাণ কর্মী/প্রাইভেট টিচার/আশা কর্মী/অঙ্গনওয়াড়ি কর্মী/রিকশাচালক, রাস্তার বিক্রেতাসহ সমস্ত অসংগঠিত শ্রমিকেরা এখানে আবেদন করতে পারবেন।
ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে হবে আপনাকে অনলাইনে। আপনি সম্পূর্ণ বিনামূল্যে ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে আপনি ঘরে বসে অনলাইনে ই-শ্রম কার্ডের জন্য মোবাইলে আবেদন করতে পারবেন ফ্রিতে। যদি আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে CSC অফিসে গিয়ে আপনি আবেদন করতে পারবেন।
এই প্রকল্পের সুযোগ-সুবিধা ?
1) Pradhan Mantri Shram Yogi Maan-Dhan (PM-SYM) Pension Yojana
2) National Pension Scheme for Shopkeepers, Traders, and the Self-employed Persons (NPS-Traders)
3) Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY)
4) Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY)
5) Atal Pension Yojana
6) PDS
7) Pradhan Mantri Awaas Yojana – Gramin (PMAY-G)
8) National Social Assistance Programme (NSAP) -Old age Protection
9) Ayushman Bharat-Pradhan Mantri Jan Arogya Yojana (AB-PMJAY)
10) Health Insurance Scheme for Weavers (HIS)
11) National Safai Karamcharis Finance and Development Corporation (NSKFDC)
12) Self Employment Scheme for Rehabilitation of Manual Scavengers (Revised)
13) MGNREGA
14) Deen Dayal Upadhyaya-Grameen Kaushalya Yojana (DDU-GKY)
15) Deen Dayal Updhyaya Antyodaya Yojana (DDUAY)
16) PM SVANidhi
17) Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY)
18) Prime Minister Employment Generation Programme (PMEGP)
ই-শ্রম এর অধীনে আবেদন করার জন্য কি কি শর্ত রয়েছে?
1) বয়স ১৬ থেকে ৫৯ এর মধ্যে হতে হবে।
2) EPFO এবং ESIC- এর সদস্য হওয়া উচিত নয় ।
3) আয়কর প্রদান করেন না এমন শ্রমিক।
4) অসংগঠিত শ্রম বিভাগে তে কাজ করতে হবে ।
কি কি ডকুমেন্টস লাগবে ?
1) মোবাইল লিঙ্ক আধার কার্ড
2) ব্যাংকের পাসবুক
3) নমনির এর কিছু তথ্য
ই-শ্রম পোর্টালে আবেদন পদ্ধতি,-
1) প্রথমে আপনাকে ই-শ্রম পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট https://eshram.gov.in আসতে হবে।
2) এরপর রেজিস্ট্রার Register On E-Shram এ ক্লিক করতে হবে।
3) পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বার ও নিচে থাকা Captcha code বসিয়ে Send OTP তে ক্লিক করতে হবে। এরপর OTP বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে ও পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার বসিয়ে দিতে হবে।
4) পরবর্তী পেজে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেইলস দেখা যাবে-নাম,বাবার নাম,ঠিকানা, জন্ম তারিখ, ছবি ইত্যাদি এরপর নিচে Continue To Enter Others Details এ ক্লিক করে এগিয়ে যেতে হবে।
5) এরপর পরের পেজে আপনার মোবাইল নাম্বার, জিমেইল আইডি, বাবার নাম,বিবাহিত কি না,রক্তের গ্রুপ ইত্যাদি সিলেক্ট করে Save & Continue এ ক্লিক করে এগিয়ে যেতে হবে।
6) এরপর আপনাকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করতে হবে, আপনার জেলার নাম,ঠিকানা, গ্রাম, পিন কোর্ড ইত্যাদি বসিয়ে দেওয়ার পর আবারও নিচে Save & Continue এ ক্লিক করে এগিয়ে যেতে হবে।
7) এরপর শ্রমিকের শিক্ষাগত যোগ্যতা, মাসিক ইনকাম,শ্রমিক কিরকম কাজ করে ইত্যাদি বসিয়ে দিয়ে Save & Continue এ ক্লিক করে এগিয়ে যেতে হবে।
8) এরপর শ্রমিকের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে,নাম,ব্যাঙ্কের নাম,IFSC Code,শাখার নাম ইত্যাদি বসিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে।
9) T&C ক্লিক করে সাবমিটে ক্লিক করলেই আপনি আপনার কার্ডটি পেয়ে যাবেন। এরপর শ্রম কার্ডটি দেখতে পাবেন। সেটি প্রিন্ট করে যত্ন করে রেখে দেবেন সেখানে আপনার UAN Number দেখতে পাবেন।


No comments:
Post a Comment