মাধ্যমিক পাশে এ্যাপ্রেনটিসশিপ নিয়োগের বিজ্ঞপ্তি জারি!!
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ-পশ্চিম সেন্ট্রাল রেলওয়ে থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত এটি একটি এ্যাপ্রেনটিসশিপ বিজ্ঞপ্তি। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।
শূন্যপদ: প্রায় 400 টার মত শূন্য পদ রয়েছে ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পেইন্টার, স্টেনোগ্রাফার ইত্যাদি শূন্যপদে।
বয়স: বয়স হিসেব করবেন 01/09/2021 তারিখ অনুসারে। বয়স হতে হবে 18-24 বছরের মধ্যে। সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে থাকবেন।
শিক্ষাগত যোগ্যতা: উক্ত পদে আবেদনের জন্য মূলত মাধ্যমিকে 50 শতাংশ নম্বরে পাশ করে থাকতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইট https://apprenticeshipindia.org গিয়ে। আবেদন ফি বাবদ কোনো টাকা জমা করতে হবে না। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 05/10/ 2021
Download official notification- click here


No comments:
Post a Comment