Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Monday, September 13, 2021

রেলের তরফ থেকে নিয়োগ.... মাধ্যমিক পাশ করলেই আবেদণযোগ্য!!

 


রেলের তরফ থেকে নিয়োগ.... মাধ্যমিক পাশ করলেই আবেদণযোগ্য!!

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ-পূর্ব সেন্ট্রাল রেলওয়ে দপ্তরের দপ্তরের তরফ থেকে রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযােগ। মাধ্যমিক পাশ করে থাকলে এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। ট্রেনিং চলাকালীন প্রার্থীরা প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন। সমস্ত ভারতীয় নাগরিক চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। 


শূন্যপদ: COPA- ৯০টি, স্টেনােগ্রাফার (ইংরেজি)- ১৫ টি, স্টেনােগ্রাফার (হিন্দি)- ১৫ টি, ফিটার- ১২৫ টি, ইলেকট্রিশিয়ান- ৪০টি, ওয়্যারমান- ২৫টি, ইলেকট্রনিক মেকানিক- ৬টি, RAC মেকানিক- ১৫টি, ওয়েল্ডার২০ টি, প্লাম্বার- ৪টি, পেইন্টার-১০টি, কার্পেন্টার- ১৩ টি, Machinist- ৫টি, Turner-৫টি, সিট মেটাল ওয়ার্কার- ৫টি, সিভিল- ৪টি, গ্যাস কাটার- ২০টি, ড্রেসার- ২টি, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথলজি- ৩টি, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান কার্ডিওলজি- ২টি, মেকানিক মেডিকেল ইকুইপমেন্ট ফর হসপিটাল এন্ড অকুপেশনাল হেলথ সেন্টার- ১টি, ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান- ২টি, ফিজিওথেরাপি টেকনিশিয়ান- ২টি, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান- ১টি, রেডিওলজি টেকনিশিয়ান- ২টি।


বয়স- বয়স হিসেব করবেন ০১/০৭/২০২১ তারিখ অনুযায়ী। আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৫- ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।


শিক্ষাগত যােগ্যতা- মাধ্যমিক পাশ করলেই এই প্রশিক্ষনের জন্য আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন। 


আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট www.apprenticeshipIndia.org এর মাধ্যমে আবেদনের কাজ করা যাবে। আবেদন করার শেষ তারিখ ১০/১০/২০২১


Apply Now- click here 

Official Website- click here 

No comments:

Post a Comment