Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Sunday, September 12, 2021

শুধুমাত্র মহিলাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি.. রাজ্যের এক মিউনিসিপালিটিতে করা হবে নিয়োগ!!

 


শুধুমাত্র মহিলাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি..  রাজ্যের এক মিউনিসিপালিটিতে করা হবে নিয়োগ!!


কলকাতা, নিজস্ব সংবাদ্দাতাঃ রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে ইংলিশ বাজার মুনিসিপালিটি, মালদা এর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। শুধুমাত্র মেয়েদের জন্য এই নিয়োগটি করা হবে।  নিয়োগ করার জন্য অবশ্যই আবেদনকারী মহিলাকে বিবাহিত অথবা ডিভোর্সি অথবা বিধবা হয়ে থাকতে হবে।


শূন্যপদ: সব মিলিয়ে 38 টি শুন্য পদ রয়েছে, যার মধ্যে OBC-A (4টি), OBC-B (3টি), PWD (1টি), SC(9টি), ST(2টি), UR(19টি) HHW(Honorary Health Worker)


বয়স: বয়স হিসেব করবেন 01/01/2021 তারিখ অনুসারে। বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।


শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ করলেই এই শূন্য পদের জন্য আবেদন করা যাবে।


আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে নির্দিষ্ট একটি ফরমেট অনুযায়ী।  অফিসের বিজ্ঞপ্তির সঙ্গে একটি ফরমেটটি দেওয়া আছে,সেই ফরমেট পূরণ করে জরুরি নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদনপত্রটি জমা করতে হবে ইংলিশ বাজার মুনিসিপালিটি, মালদা এর ড্রপবক্সে। আবেদন করার শেষ তারিখ 31/09/ 2021


Download Official Notification- click here

No comments:

Post a Comment