রাজ্যে আনন্দধারা প্রকল্পের অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি.... আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলা প্রার্থীরা!!
কলকাতা, নিজস্ব সংবাদ্দাতাঃ রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট এর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য এই নিয়মটি করা হচ্ছে। এই নিয়োগ কির জন্য আবেদন করতে হলে মহিলা প্রার্থীকে অবশ্যই স্থানীয় বাসিন্দা হতে হবে।
শূন্যপদ: Business Development support provider শূন্যপদে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দধারার অধীনস্থ গরবেতা-1 ও ডেবরা ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে নিয়োগ করা হবে।
বেতন: বেতন হবে প্রতিদিন 300 টাকা। কাজের জন্য কোন জায়গায় যাওয়ার প্রয়োজন হলে তার জন্য আলাদাভাবে টাকা দেওয়া হবে
বয়স: বয়স হতে হবে 18-45 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: উক্ত পদে আবেদনের জন্য মূলত যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সেটি হল যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রী থাকলেই হবে। তবে বাণিজ্য বিভাগ নিয়ে স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন। কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কম্পিউটার এবং মোবাইলের ব্যবহার করতে জানতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নিজে গিয়ে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করে আসতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি জমা করে আসবেন সে ঠিকানাটি হল office of the project director, District rural development cell, Paschim Medinipur Zilla Parishad Complex, Midnapore 721101 আবেদন করার শেষ তারিখ 17/09/ 2021। আবেদন করা যাবে সকাল 11 টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি: লিখিত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification Download: click here
Application Form Download: click here


No comments:
Post a Comment