রাজ্যের খাদ্য দপ্তর থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি.... সর্বোচ্চ বেতন 100,000 টাকা!
কলকাতা, নিজস্ব সংবাদ্দাতাঃ রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে খাদ্য সরবরাহ দপ্তর থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিকভাবে এবং নির্দিষ্ট সময়ের জন্য। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
শূন্যপদ: সর্বমোট 35 শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে Senior Software Developer(3টি), Database Administrator(1টি), Software Developer(2টি), Technical Support Personnel(28টি), Project Manager(1টি)
বেতন: বেতন হবে প্রতিমাসে 27,000- 100,000 টাকার মধ্যে।
বয়স: বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: উক্ত পদে আবেদনের জন্য মূলত যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, 1st Class MCA অথবা 1st Class B.E/B. Tech/M.Sc in IT/Computer Science । এছাড়া ন্যূনতম পাঁচ বছরের দক্ষতা চাওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অফিশিয়াল লিংকে গিয়ে। www.food.wb.gov.in লিংকের মাধ্যমে আবেদন এর কাজ সম্পন্ন করা যাবে। আবেদন করার শেষ তারিখ 17/09/ 2021
Download Official Notification: click here


No comments:
Post a Comment