Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Monday, June 7, 2021

২২৩২টি গ্রুপ ডি এর পদে নিয়োগের বিজ্ঞপ্তি- বিস্তারিত জানুন

 

২২৩২টি গ্রুপ ডি এর পদে নিয়োগের বিজ্ঞপ্তি- বিস্তারিত জানুন

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড ( PSPCL ) সহকারী লাইনম্যান সহ বিভিন্ন পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করলো। ইচ্ছুক প্রার্থীরা PSPCL এর ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। 


শূন্যপদ: ২৬৩২ টি শূন্যপদে নিয়োগটি করা হবে। যার মধ্যে রাজস্ব হিসাবরক্ষণ ১৮ টি , ক্লার্ক পদের জন্য ৫৪৯ টি ,জুনিয়র ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ৭৫ টি ,সহকারী লাইনম্যান পদে জন্য ১৭০০ টি , অ্যাসিস্ট্যান্ট সাব স্টেশন অ্যাটেনডেন্ট পদের জন্য ২৯৯ টি।


বয়সসীমা: উপরের সমস্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে।


শিক্ষাগত যোগ্যতা

ক্লার্ক: এই পদে আবেদনের জন্য স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া মিনিটে ৩০ টি ইংরেজি শব্দ ও প্রার্থীকে পাঞ্জাবিতে টাইপিং পরীক্ষায় পাস করতে হবে।


জুনিয়র ইঞ্জিনিয়ার: এই পদে আবেদনের জন্য প্রার্থীর B.E/ B. Tech /B.Sc ডিগ্রী থাকতে হবে এবং ৫০% নম্বর পেয়ে পাস করতে হবে।


সহকারী লাইনম্যান: মাধ্যমিক পাস থাকলেই এই পদের জন্য আবেদনযোগ্য।অথবা লাইনম্যান ট্রেডের কোনো শংসাপত্র থাকতে হবে।


অ্যাসিস্ট্যান্ট সাব স্টেশন অ্যাটেনডেন্ট: প্রার্থীর ইলেকট্রনিক্স কমিউনিকেশনে রেগুলার ডিপ্লোমা কোর্সে ৬০% নম্বর অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং - এ রেগুলার ডিপ্লোমা কোর্সে ৬০% নম্বর অথবা ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্রসেসে রেগুলার ডিপ্লোমা কোর্সে ৬০% নম্বর থাকতে হবে।


আবেদন পদ্ধতি: PSPCL অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম পূরণ করে নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ জুন ২০২১।


Download Official Notification




No comments:

Post a Comment