ইন্ডিয়ান আর্মিতে মহিলা মিলিটারি পদে নিয়োগের বিজ্ঞপ্তি
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়ান আর্মিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলারা। অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তবেই আবেদনযোগ্য। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
শূন্যপদ: Soldier General Duty (women military police) -100টি
বয়স: বয়স হতে হবে সাড়ে 17 বছর থেকে 21 বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে 45% নম্বরসহ। প্রত্যেক বিষয়ে কমপক্ষে 33% নম্বর পেয়ে থাকতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। কোনো আবেদন ফি লাগবে না। আবেদনযোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in এ গিয়ে বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র এবং অন্যান্য নথিপত্রগুলো জমার মাধ্যমে আবেদন করতে পারবেন।
Download Official Notification
Apply Now


No comments:
Post a Comment