Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Saturday, February 6, 2021

মাল্টিটাস্কিং এর পদে নিয়োগের বিজ্ঞপ্তি- বিস্তারিত জানুন

 

মাল্টি টাস্কিং
মাল্টিটাস্কিং এর পদে নিয়োগের বিজ্ঞপ্তি- বিস্তারিত জানুন

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : প্রতিবছরের মতো এবারও মাল্টি তাস্কিং স্টাফ এর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। এই নিয়োগটি সাধারণত এসএসসি স্টাফ সিলেকশন কমিশন করে থাকে।


শূন্যপদ: মাল্টি টাস্কিং স্টাফ এর পদে নিয়োগ করা হবে।


বয়স ও শিক্ষাগত যোগ্যতা: এই পদে নিয়োগের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশ এবং বয়স হতে হবে 18 বছর থেকে 25 বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে 1জানুয়ারি 2021 তারিখ হিসেবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তবে নেপাল-ভুটানের লোকেরা কিছু শর্তসাপেক্ষে আবেদন করতে পারে।


আবেদন পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এসএসসি এর অফিশিয়াল ওয়েবসাইটে www.ssc.nic.in এ গিয়ে সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে পারেন। আবেদন ফি হবে 100 টাকা। SC, ST, PWD, ESM, মহিলা প্রার্থীদের আবেদন ফি দিতে হবেনা। আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে দ্বিতীয় বার রেজিস্ট্রেশন করতে হবে না। আবেদন করার শেষ তারিখ 21 মার্চ 2021 এবং আবেদন ফি জমা করার শেষ তারিখ 23 মার্চ 2021।


নিয়োগ পদ্ধতি : নিয়োগ করা হবে তিনটি পর্যায় এর উপর ভিত্তি করে। প্রথমে প্রেলিমিনারি এক্সাম হবে 100 নম্বরের(General English-25, GI & Reasoning 25, Numerical Aptitude 25, GA 25)। তারপরে ডেস্কক্রিটিভ পেপার 50 নম্বরের এবং সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।


অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন DOWNLOAD 



No comments:

Post a Comment