Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Sunday, December 20, 2020

ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুল থেকে নিয়োগের বিজ্ঞপ্তি বিস্তারিত জানুন

 

ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুল থেকে নিয়োগের বিজ্ঞপ্তি বিস্তারিত জানুন

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এপিএস ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুল এর তরফ থেকে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের মধ্যে। শিক্ষকের পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।


শূন্যপদ: মূলত যে পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল পোস্ট গ্রাজুয়েট টিচের, প্রাইমারি টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, কাউন্সিলর, কম্পিউটার টিচার, মিউজিক টিচার এবং ফিজিক্যাল এডুকেশন (মহিলা) এর শিক্ষক পদে। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ করা হবে।


বয়স ও শিক্ষাগত যোগ্যতা: প্রত্যেকটি পদের অন্তর্গত আবার বিষয়ভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে। বিষয়ভিত্তিক পদের অন্তর্গত মোট কতগুলি শূন্যপদ রয়েছে, সেগুলো অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড এর মাধ্যমে জানতে পারবেন। পোস্ট গ্রাজুয়েট টিচার, প্রাইমারি টিচার এবং ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এর ক্ষেত্রে আবেদন করতে হলে 50 শতাংশ নম্বর সহ গ্রাজুয়েশন পাশ করতে হবে সংশ্লিষ্ট বিষয় এবং সাথে বি. এড. ডিগ্রি থাকতে হবে।

কাউন্সিলর পদে আবেদন করতে হলে, গ্রাজুয়েশন পাশ অথবা হলে ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং সঙ্গে তিন বছরের দক্ষতা, ফিজিক্যাল এডুকেশন এবং মিউজিক টিচার এর ক্ষেত্রে শুধুমাত্র গ্রাজুয়েশন পাশ করলেই আবেদণযোগ্য। কম্পিউটার টিচার পদে আবেদনের জন্য বিটেক অথবা বিএসসি+ ডিপ্লোমা কোর্স জানা থাকতে হবে।


আবেদন পদ্ধতি: পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার এবং প্রাইমারি টিচার এর ক্ষেত্রে আবেদন করতে হলে অফিশিয়াল নোটিফিকেশনের মাধ্যমে যে আবেদনপত্রটি জারি করা হয়েছে, সেটি এবং অন্যান্য পদগুলিতে আবেদনের জন্য সাদা কাগজ পূরণ করে তার সঙ্গে নথিপত্রগুলো যুক্ত করে আর্মি স্কুলের ঠিকানায় পৌঁছতে হবে। আবেদন করার শেষ তারিখ 2 জানুয়ারি 2021।


আবেদন পত্র ডাউনলোড লিংক:

http://www.apsbkp.in/Admin/Uploading/Circular/2.pdf


অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিংক :

http://www.apsbkp.in/Admin/Uploading/Circular/1.pdf







No comments:

Post a Comment