BECIL নিয়োগ বিজ্ঞপ্তি- বিস্তারিত জানুন
কলকাতা, নিজস্ব সংবাদদাতা : নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্ত একটি সংস্থা, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড বা BECIL। আবেদন করতে পারবেন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাডুয়েশন এবং এইট পাস প্রার্থীরা। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এই পদের জন্য।
শুনপদ: মূলত যে পদগুলিতে নিয়োগ করা হবে সে পদ গুলি হল, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, এমটিএস, ল্যাব এটেনডেন্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ওয়ার্ডেন এর পদে ।
শিক্ষাগত যোগ্যতা: প্রত্যেকটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা নির্ধারিত রয়েছে। তবে অষ্টম শ্রেণী পাশ করলেও এই পথ গুলির মধ্যে কিছু পদে আবেদন করা যেতে পারে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হয় সরাসরি অনলাইনের মাধ্যমে।একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারে তবে সেক্ষেত্রে প্রত্যেকবারের তাকে একাধিকবার আবেদন ফি প্রদান করতে হবে। www.becil.com ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে। জেনারেল, ওবিসি, মহিলা এবং অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হবে 750 টাকা, এবং একাধিক পদে আবেদনের ক্ষেত্রে প্রথম আবেদন ফি 750 এবং পরে 500 টাকা করে দিলেই হবে। SC, ST, EWS প্রার্থীদের ক্ষেত্রে প্রথম ফি 450 টাকা এবং পরবর্তীতে গুলিতে আবেদনের জন্য 300 টাকা করে দিলেই হবে। আবেদন করার শেষ তারিখ 27 ডিসেম্বর দুই হাজার কুড়ি।
অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক:
https://www.becil.com/uploads/vacancy/db6e88a40d6b4001638041e4675e0b0b.pdf
অনলাইন আবেদন করুন:


No comments:
Post a Comment