Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Saturday, November 28, 2020

গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি- বিস্তারিত জানুন


গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি- বিস্তারিত জানুন

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদ জেলার জেলা দপ্তর থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে এক বছরের চুক্তিভিত্তিক ভাবে।

রাজ্যে গ্রাম রোজগার সহায়ক পদে মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামীণ এলাকায় কর্মী নিয়োগ করা হবে। বিশেষত 100 দিনের কাজ দেখাশোনার জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে।


শুন্যপদ: গ্রাম রোজগার সহায়ক পদ্ধতি


বয়স ও শিক্ষাগত যোগ্যতা: বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে।  বয়স হিসাব করতে হবে 23 শে নভেম্বর 2020 তারিখে হিসেবে।  মূলত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে 55% নম্বর নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে অথবা পদার্থবিদ্যা ও গণিত বিষয় নিয়ে ভোকেশনাল পাশ করলেও হবে।  তবে আবেদনকারীকে অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশন এর কোন কোর্স করে থাকতে হবে। এই পদের জন্য বেতন হবে প্রতিমাসে 12000 টাকা।


নিয়োগ: আবেদনকারীকে অবশ্যই মুর্শিদাবাদ জেলা সুতি 1 নং ব্লক এলাকার স্থায়ী বাসিন্দা এবং ভােটার হতে হবে। মুর্শিদাবাদ জেলার সুতি 1 নম্বর ব্লক এলাকার অধীনস্থ পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম রােজগার সহায়ক কর্মী নিয়ােগ করা হবে। গ্রাম পঞ্চায়েত গুলি হল- Banshabati Gram Panchayat, Bahutali Gram Panchayat, Harua Gram Panchayat, Nurpur Gram Panchayat, Sadikpur Gram Panchayat.


আবেদন পদ্ধতি: মুর্শিদাবাদ জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র টি ডাউনলোড করে ভালোভাবে পূরণ করে তার সঙ্গে উচ্চ মাধ্যমিকের মার্কশীট, মাধ্যমিকের মার্কশীট ও এডমিট কার্ড,  ভোটার কার্ড, স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র নথিপত্র গুলির জেরক্স কপি পেস্ট করে মুখ বন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি, হল The Block Development Officer, Suti T Development Block, Vill + P.O.- Ahiran, P.S.- Suti, Dist.- Murshidabad, PIN-742223.


অফিশিয়াল নোটিফিকেশন ও আবেদনপত্রটি ডাউনলোড লিংক:

https://drive.google.com/file/d/1cKrZEfdUYrl0kvS-rIC60uZIRrThm6_P/view?usp=sharing

No comments:

Post a Comment