রাজ্য গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি- বিস্তারিত জানুন
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে উভয়। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জুভেনাইল জাস্টিস বোর্ড, কলকাতা এর তরফ থেকে। মোটামুটি মাধ্যমিক পাশে আবেদন করা যাবে।
শূন্যপদ: যে সমস্ত পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, কাউন্সিলর, অর্ডার লিজ, নাইট গার্ড পদে।
শিক্ষাগত যোগ্যতা: অর্ডার লিজ, নাইট গার্ড এর পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাশ, কাউন্সিলর পদে আবেদনের জন্য গ্রাজুয়েশন পাশ লাগবে সাইকোলজিতে, লোয়ার ডিভিশন ক্লার্ক এর জন্য মাধ্যমিক পাশ এবং বেঞ্চ ক্লার্ক পদে আবেদনের জন্য যে কোন শাখায় উচ্চমাধ্যমিক। অভয় পদে আবেদনের জন্য বাংলা বলতে পড়তে ও লিখতে জানা আবশ্যক।
বয়সসীমা ও বেতন: প্রতিটি পদে আবেদনের জন্য বয়স সীমা হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি 2020 তারিখ হিসেবে। প্রতিটি পদের বেতন আলাদা আলাদা। তাও বেতনসীমা হবে 7000 থেকে 14,770 টাকা পযন্ত।
নিয়োগ পদ্ধতি: অর্ডার লিজ এবং নাইট গার্ড পদে নিয়োগের জন্য কোনরূপ পরীক্ষা নেয়া হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে বাদবাকি পদগুলোর জন্য লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট দিতে হবে। কোন পদের জন্য কি পরীক্ষা নেয়া হবে তা অফিশিয়াল নোটিফিকেশন থেকে দেখা যাবে। অর্ডার লিজ এবং নাইটগার্ডের পদে ইন্টারভিউ এর তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
আবেদন ফি ও আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে, অফিশিয়াল ওয়েবসাইট থেকে বা নিচে দেওয়া লিংক থেকে গিয়ে ফরম ফিলাপ করে আবেদন করা যেতে পারে। এক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। একজন আবেদনকারী একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিংক:
https://drive.google.com/file/d/18rG9T64Ff2ompJNcm9F6VdcFxzoBTm6O/view
অনলাইন আবেদন করার লিংক:
http://101.53.143.118/JJBKOLKATA/


No comments:
Post a Comment