Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Tuesday, June 9, 2020

এই ৫টি পদ্ধতিতে নিজের টাইম ম্যানেজ করুন

সময় ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা  


কলকাতা, নিজস্ব সংবাদদাতা: মানবসভ্যতা আজকের সময় প্রায় প্রত্যেক মানুষই কখনোও না কখনো সময় এর টানা-হাচোর এ পড়ে থাকেন। বেশিরভাগ লোক যারা কিছু করতে চাই তাঁদের কাছে প্রথম যে সমস্যার সৃষ্টি হয় সেটা হলো Time Management। আর এমনও অনেক লোক আছে যারা তাঁদের কাছে থাকা বহুমূল্য সময় বেকার কাজে নষ্ট করে দেন। অনেকে এটাও মনে করেন  আজ জীবনের যে পরিস্থিতিতে তিনি আছেন, সময় যদি বেশি থাকতো তাহলে হয়তো তিনি আরও বেশি কিছু করতে পারতেন। 

প্রত্যেক ব্যাক্তি যারা জীবন এ কিছু করতে চাই, কিছু পেতে চাই, তাঁদের Time Management সম্পর্কে একটা বেসিক ধারণা থাকার প্রয়োজন আছে। বেশিরভাগ লোক হয়তো এই ধারণাগুলির সঙ্গে পরিচিত কিন্তু কাজে লাগাননা। যারা সময় নিয়ে সত্যিই একটু গম্ভীর চিন্তার ভাবনা রাখেন তাঁদের জন্য সময় ম্যানেজ করার মতো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা পয়েন্টস দেওয়া হলো -

১) সময় ম্যানেজ করার আগে নিজের লক্ষ স্থির করুন।
সময় ম্যানেজ করার আগে এটা খুঁজুন যে আপনি কেন সময়টা ম্যানেজ করতে চান। কারণ, পৃথিবীতে কারণ ছাড়া কিছু হয়না। তাই সময় ম্যানেজ করার আগে সময় ম্যানেজ করার কারণ খুঁজুন এবং সেই কারণ কে লক্ষ করে আপনার সময় ম্যানেজ করার চেষ্টা করুন। যদি আপনার লক্ষ ঠিক হয় আর আপনি সত্যিই ওটা নিয়ে সিরিয়াস হন তাহলে আপনি নিজে থেকে সময় মতো কাজ করতে বাধ্য হবেন। আর বেশি কষ্ট সময় ম্যানেজ করার অভ্যাস করতে হবে না।

২) প্রতিদিন এর কাজ এর একটা লিস্ট বানান 
আপনি প্রতিদিন যে সমস্ত কাজ করছেন বা করবেন সেগুলোর একটা লিস্ট করুন। আর খেয়াল রাখবেন সেই লিস্ট এ যে সমস্ত কাজগুলো আপনি লিখবেন সেগুলোর জানো আপনার স্থির করা লক্ষ এর সাথে ইন্টারলিংক থাকে।আর ওই লিস্ট এ সবথেকে উপরে থাকা প্রধান ৫ টি কাজ প্রতিদিন করার চেষ্টা করুন। এতে আপনাকে বেশি কষ্ট করতে হবেনা আর আপনার অজান্তেই আপনি টাইম ম্যানেজমেন্ট করতে শুরু করবেন। 

৩) নিজের থেকে মোটিভেশন নিন 
বাইরের কোনো ভিডিও বা কাউকে দেখে তারপর তার মতো হওয়ার জন্য আপনি যদি সময় ম্যানেজ  করতে চান তাহলে আপনার এটা করতে কষ্ট করতে হবেই। আর আপনি যদি নিজে থেকে নিজের জন্য কিছু করতে চান তাহলে সেটা সহজ থেকে সহজতোরও হয়ে উঠবে। তাই সময় নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া চলাকালীন প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাস এর যেকোনো একটা দিন যেকোনো একটা সময় মিলিয়ে দেখুন আপনার এই সময় টা ম্যানেজ করার জন্য আপনি কত কিছু সঠিক ভাবে করতে পেরেছেন। আর সব যদি ঠিকঠাক থাকে, তাহলে নিশ্চিত আপনি পুনরায় আপনার সময় ম্যানেজ করার জন্য উৎসাহী হয়ে উঠবেন। 

৪) দরকারি কাজ আগে করুন 
অনেক সময় আমরা সবাই অনেক কাজ করি কিন্তূ সেই অনুযায়ী কোনো রেজাল্ট পাইনা এবং সময় ম্যানেজ করার ক্ষেত্রে অসন্তুষ্ট হয়। সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি দরকারি এবং সঠিক কাজ করছেন কিনা। যেমন -- আপনি যদি ব্যাবসায়ী হন তাহলে আপনার কাছে নিজের থেকে কাস্টমার এর লক্ষ্য রাখা বেশি দরকারি, আপনি যদি একজন ছাত্র হন আপনার কাছে ফেসবুক এর থেকে পড়াশোনা বেশি দরকারি। 

৫) বার বার চেষ্টা করুন 
অনেকে উপরের সব কিছু প্রয়োগ করার পরও সময় ম্যানেজ করার অভ্যাস পরিবর্তন করতে পারেননা। তাঁদের শুধুমাত্র ধৈর্য এর প্রয়োজন। প্রথম প্রথম হয়তো সেরকম রেজাল্ট নাও পেতে পারেন। মনে রাখুন কেউই কখনই প্রথম চেষ্টাতে ভালো রেজাল্ট পাইনা কিন্তূ চেষ্টা করুন বারবার চেষ্টা করে হলেও এই ভালো অভ্যাস গড়ে তোলার।

No comments:

Post a Comment