আজ রাত ১২টা থেকে পুরো দেশ লক ডাউন থাকবে ২১ দিন পর্যন্ত
নিউ দিল্লী, ২৪.০৩.২০২০ঃ আজ রাত ৮টায় প্রধানমন্ত্রী ঘোষণা করেন আজ রাত ১২ টা থেকে সারা দেশ সম্পূর্ণ লক ডাউন থাকবে, এই লক ডাউন চলবে ২১ দিন অর্থাৎ ১৪ই এপ্রিল, ২০২০ পর্যন্ত। এই সময় আর ঘর থেকে বের হওয়া যাবে না। এটি জনতা কারফিউ থেকে অনেক বেশি কঠিন হবে। তাই বাড়ি থেকে আর বের হবেন না। সংবাদ দিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন যে প্রতিটি রাজ্য নিজের মত করে লক ডাউন করছিলেন বিভিন্ন শহর, এবার থেকে সম্পূর্ণ দেশের প্রতিটি রাজ্য, প্রতিটি জেলা, প্রতিটি শহর, প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে, জরুরি পরিষেবা বাদে বন্ধ থাকবে সবকিছু। বন্ধ থাকবে ট্রেন চলাচলও। তাই এই লক্ষন রেখা লঙ্ঘন করবেন না। তিনি এটিও জানান যে কেন্দ্র সরকার ১৫ হাজার কোটি টাকার তহবিল প্রস্তুত করেছে।


No comments:
Post a Comment