Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Tuesday, March 24, 2020

দিন মজুরদের জন্য প্রচেষ্টা প্রকল্পে ১ হাজার টাকা করে মাসে দেবে অনুদান পশ্চিমবঙ্গ সরকার

দিন মজুরদের জন্য 'প্রচেষ্টা' প্রকল্পে ১ হাজার টাকা করে মাসে দেবে অনুদান পশ্চিমবঙ্গ সরকার

আপনাদের অনুরোধ এই ২১ দিন বাড়ির মধ্যে থাকুন, বের হবেন না দয়া করে। আপনিও বাচুন ও সকলকে বাঁচতে সাহায্য করুন।



নবান্ন, ২৪.০৩.২০২০ঃ রাজ্যের স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন রাজ্য সরকার। তাই লক ডাউনের সময় সীমা বাড়িয়েছিল ৩১শে মার্চ পর্যন্ত। কিন্তু আজ রাত ৮টায় প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে এই লক ডাউন চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত। এই পরিস্থিতিতে রাজ্যের দিন মজুরদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলো মুখ্যমন্ত্রী। নতুন প্রকল্পের নাম 'প্রচেষ্টা'। এই প্রকল্প অনুযায়ী দিন মজুরদের মাসে ১ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। এমনটাই জানান মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী। আর শুধু তাই নয়, যদি জরুরি অবস্থা হয় তাহলে রাজ্যবাসিকে বিনামুল্যে রেশনও দেওয়া হবে। 



এর আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই কর্মীদের জন্য ১ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন, এবার এ রাজ্য জানাল। আপনাদের অনুরোধ এই ২১ দিন বাড়ির মধ্যে থাকুন, বের হবেন না দয়া করে। আপনিও বাচুন ও সকলকে বাঁচতে সাহায্য করুন।

No comments:

Post a Comment