Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Friday, May 6, 2022

রাজ্যে মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি



রাজ্যে মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি 

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে পোস্ট অফিসগুলিতে গ্রামীন ডাক সেবক (GDS) নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশে এই নিয়োগটি করা হচ্ছে। প্রচুর শূন্যপদে নিয়োগটি করা হবে। 

শূন্যপদ- গ্রামীণ ডাক সেবক (GDS)- 38,926 টি, পশ্চিমবঙ্গের জন্য পদ- 1963 টি

শিক্ষাগত যোগ্যতা- এই পোস্টে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে।

বয়স সীমা- এই পোস্টে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। SC/ST প্রার্থীরা 5 বছর বয়সের এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।

বেতন- প্রতি মাসে বেতন দেওয়া হবে 10,000- 12,000 টাকা।

আবেদন পদ্ধতি- এই পোস্টের জন্য সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য ভারতীয় পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট www.indiapost.gov.in এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ- 5 জুন, 2022

আবেদন ফি- UR এবং OBC প্রার্থী হয়ে থাকলে আবেদন ফি বাবদ 100 টাকা লাগবে। এছাড়া SC/ST বা অন্যান্য প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি- সরাসরি মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে লিস্ট তৈরি করা হবে। তারপর প্রার্থী বাছাই করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস- 

1. বয়সের প্রমাণপত্র, 2. আঁধার কার্ড, 3. মাধ্যমিকের অ্যাডমিড, 4. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, 5. বৈধ ফোন নম্বার এবং মেইল আইডি, 6. পাসপোর্ট সাইজ ফটো

Official Notification- click here

Official Website- click here

No comments:

Post a Comment