নদিয়া জেলায় মাধ্যমিক পাশে নিয়োগ বিজ্ঞপ্তি জারি! 10th Passed Job Update
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে নদীয়া জেলার তরফ থেকে। নিয়োগ করা হবে রেশমভবন, কৃষ্ণনগর, নদীয়া- তে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই।
শূন্যপদ: রেশমবন্ধু- 01টি
বয়স: বয়স হিসেব করবেন 01/01/22 তারিখ অনুসারে। বয়স হতে হবে 25 থেকে 45 এর মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হল উপ অধিকর্তা, রেশম শিল্প , রেশম ভবন, বনশ্রী পাড়া লেন, কৃষ্ণনগর, নদীয়া। পিন 741101। আবেদন করার শেষ তারিখ 21/03/2022
Download official notification- click here

No comments:
Post a Comment