Government Job Vacancy 2022 | 10th Pass Government Job | Job Alert
রাজ্যের কলেজে Group C ও D এর শূন্যপদে নিয়গের বিজ্ঞপ্তি জারি! 10th Pass job update
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের সরকারি কলেজে ক্লার্ক ও অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগটি করা হবে রাজ্যের তাম্রলিপ্ত মহাবিদ্যালয় কলেজে। যেখানে গ্রুপ সি ও গ্রুপ ডি বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন। নীচে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত দেওয়া হলো।
শূন্যপদ- গ্রুপ সি (লোয়ার ডিভিশন ক্লার্ক - 3 টি), গ্রুপ ডি-( ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট জিওগ্রাফি - 1 টি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট জুওলজি- 1 টি, পিয়ন - 2 টি, লাইব্রেরী পিয়ন- 1 টি, লেডি অ্যাটেনডেন্ট- 1 টি), কর্মবন্ধু- 2 টি (Part time)
শিক্ষাগত যোগ্যতা-
গ্রুপ সি- মাধ্যমিক পাশ হতে হবে। সাথে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
গ্রুপ ডি- অষ্টম শ্রেণী পাশ। সাথে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
বেতন-
গ্রুপ সি- 22,700 - 58,500 টাকা প্রতি মাসে।
গ্রুপ ডি- 17,000 - 43,600 টাকা প্রতি মাসে।
কর্মবন্ধু- 3,000 টাকা প্রতি মাসে।
বয়স- উপরিউক্ত পোস্টগুলোতে আবেদনের জন্য বয়স হতে হবে 18- 40 বছরের মধ্যে।
আবেদন প্রক্রিয়া-
গ্রুপ ডি- পদগুলির জন্য আলাদাভাবে আবেদন করার কোন প্রয়োজন নেই। কোনো আবেদন ফিও লাগবেনা। ইন্টারভিউয়ের দিন নিজের বায়োডাটা(Bio data format is included in official notice) এবং সমস্ত নথিপত্র বয়সের শংসাপত্র এবং শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র নিয়ে সশরীরে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ হবে 10am থেকে 4pm এর মধ্যে। ইন্টারিউয়ের তারিখ রয়েছে 10/03/2022
গ্রুপ সি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে।
ইন্টারভিউ এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানাটি হল- Tamralipta Mahabidyalaya, Abasbari, Tamluk, Purba Medinipur, WB- 721636
Download Official Notification- click here

No comments:
Post a Comment