Group C এর শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি! আবেদনের শেষ তারিখ 21 Feb 2022 (NHPC Limited Recruitment)
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: NHPC Limited এর তরফ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তিনটি পোস্টে নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবেন।
শূন্যপদ-
সিভিল ইঞ্জিনিয়ার- 68 টি,
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার- 34 টি।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার- 31 টি।
শিক্ষাগত যোগ্যতা-
সিভিল ইঞ্জিনিয়ার- সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। অবশ্যই 60% নম্বর নিয়ে পাশ করতে হবে।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। অবশ্যই 60% নম্বর নিয়ে পাশ করতে হবে।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। অবশ্যই 60% নম্বর নিয়ে পাশ করতে হবে।
বেতন - প্রতি মাসে বেতন দেওয়া হবে 29,600 - 1,19,500 টাকা।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে 18-30 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- অনলাইনে আবেদন করা যাবে। অফিশিয়াল ওয়েবসাইটের লিংক নীচে দেওয়া রয়েছে। আবেদন ফি বাবদ 295 টাকা জমা করতে হবে। SC/ST/PwBD/Ex Servicemen দের কোন আবেদন ফি প্রদান করতে হবে না। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে।আবেদনের শেষ তারিখ 21 ফেব্রুয়ারি, 2022
Download Official Notification- click here
Apply Now- click here

No comments:
Post a Comment