Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Wednesday, February 9, 2022

নদীয়া জেলায় DEOএর শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি! Graduate passed jobs in West Bengal

Job Updates in West Bengal | Data Entry Operator(DEO) | Graduate Passed Job Updates 

নদীয়া জেলায় DEOএর শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি! Graduate passed jobs in West Bengal


কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃরাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ করা হবে নদীয়া জেলায়। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। স্নাতক পাস করে থাকলেই আবেদন করা যাবে। চুক্তিভিত্তিক ভাবে কয়েক মাসের জন্য নিয়োগ করা হবে।


শূন্যপদ: DEO(Data Entry Operator)- 34 টি


বেতন: বেতন হবে প্রতিমাসে 13,000 টাকা।


নিয়োগের স্থান: office of the district controller( food and suppliers) Khadya Bhawan, Krishna Nagar, Nadia, pin- 741101


বয়স: 18-40 বছরের মধ্যে বয়স হতে হবে। 1- জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী বয়স হিসাব করবেন।


শিক্ষাগত যোগ্যতা: উপরিউক্ত শূন্য পদে আবেদন করার জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর উপর গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং ms-office package সম্পর্কে কাজের দক্ষতা থাকতে হবে।


আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে আবেদন করতে হবে। আবেদনের জন্য কোনো আবেদন ফি লাগবে না। বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে অন্যান্য ডকুমেন্ট সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।আবেদন করার শেষ তারিখ 17/02/ 2022। 


আবেদনপত্র পাঠানোর ঠিকানা: office of the district controller( food and suppliers) Khadya Bhawan, Krishna Nagar, Nadia, pin- 741101 অথবা অফিসের সামনে রাখা ড্রপবক্স এ জমা করে এলোও হবে।


জরুরি ডকুমেন্ট: বয়সের প্রমাণপত্র, রেসিডেন্সি সার্টিফিকেট (আধার কার্ড/ভোটার কার্ড), শিক্ষাগত যোগ্যতার মার্কশিট/সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, যদি কোন দক্ষতা থাকে দক্ষতার সার্টিফিকেট, আর কাস্ট সার্টিফিকেট। সমস্ত জেরক্স কপি পাঠাতে হবে।


Download official notification- click here

No comments:

Post a Comment