Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Saturday, February 19, 2022

রাজ্যের ব্লক অফিসে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! 12th passed job update in west bengal


রাজ্যের ব্লক অফিসে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! 12th passed job update in west bengal

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ নিয়োগ করা হবে GPS শূন্যপদে। নিয়োগ করার হবে চুক্তিভিত্তিক ভাবে। নিয়গের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উত্তর দিনাজপুর রাইগঞ্জ ব্লকের তরফ থেকে। যে কোনো ভারতীয় নাগরিক এই শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। আজ থেকেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অফলাইনে বাই পোষ্টের মাধ্যমে।


শূন্যপদ: Gram Rozgar Sayahak(GRS)- 02 টি


বয়স: বয়স হিসেব করবেন 01 জানুয়ারি 2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে 18-40 বছর। সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।


শিক্ষাগত যোগ্যতা: উক্ত পদে আবেদনের জন্য মূলত যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সেগুলি হল- কমপক্ষে 50% নম্বর নিয়ে উচ্চ-মাধ্যমিক পাশ + আবেদনকারী প্রার্থীকে কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 


আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হল OFFICE OF THE BLOCK EVELOPMENT OFFICIER, RAIGANJ, UTTAR DINAJPUR অথবা ব্লক অফিসের ড্রপবক্সে ফেলে দিয়ে আসতে হবে। আবেদন করার শেষ তারিখ 08/03/2022


যে যে নথিপত্র লাগবে,-

বয়সের প্রমাণপত্র, উচ্চ-মাধ্যমিক এর মার্কশিট ও সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো, আধারকার্ড, অভিজ্ঞতা থাকার শংসাপত্র।


Download Official Notification & Fomat - click here

No comments:

Post a Comment