MTS ও DEO এর শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি 10 ই ফেব্রুয়ারি শেষ তারিখ! Madhyamik passed jobs in West Bengal
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগ করা হবে IWAI(Inland Waterways Authority of India) এ। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। আবেদনের জন্য অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
শূন্যপদ:
DEO(Data Entry Operator)- 02 টি
মাল্টি টাস্ক স্টাফ(MTS)- 02 টি
বেতন:
DEO(Data Entry Operator)- 20,000 টাকা প্রতি মাসে
মাল্টি টাস্ক স্টাফ(MTS)- 18,000 টাকা প্রতি মাসে
নিয়োগের স্থান:
DEO(Data Entry Operator)- কলকাতা, সাহিবগঞ্জ
মাল্টি টাস্ক স্টাফ(MTS)- ফারাক্কা, সাহিবগঞ্জ
বয়স: বয়স হতে হবে 18-35 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা:
DEO(Data Entry Operator)- MS OFFICE PACKAGE সম্পর্কে ধারণা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হিন্দি এবং ইংরেজিতে কথা বলার জন্য যথেষ্ট দক্ষতা থাকতে হবে। প্রতি ঘন্টায় 8000 key প্রেস করার স্পিড থাকতে হবে।
মাল্টি টাস্ক স্টাফ(MTS)- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এক বছরের দক্ষতা থাকতে হবে। হিন্দিতে কথা বলার দক্ষতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। কোন আবেদন ফি লাগবে না। বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় পাঠাতে হবে সেই ঠিকানা টি হল The Director, IWAI, PIU Kolkata । আবেদন করার শেষ তারিখ 10/02/ 2022।
Download official notification- click here
Apply now- click here

No comments:
Post a Comment