Jadavpur University এর পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! (Graduate Pass Job Affairs in West Bengal)
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে Jadavpur University এর তরফ থেকে। নিয়োগ করা হবে কলকাতাতেই, স্থায়ী ভাবে। আবেদন করতে পারবেন আজকেই। অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
শূন্যপদ: ক্যাশিয়ার- 01 টি
বয়স: প্রার্থীর বয়স হতে হবে 40 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা: উক্ত পদে আবেদনের জন্য ন্যূনতম 50 শতাংশ নম্বর নিয়ে বিকম অনার্স করে থাকতে হবে, ট্যালি জেনে থাকতে হবে এবং অন্ততপক্ষে পাঁচ বছরের দক্ষতা অনিবার্য। এছাড়া ms-office প্যাকেজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বেতন: উক্ত পদের জন্য বেতন দেওয়া হবে প্রতিমাসে 37 হাজার 100 টাকা থেকে 95 হাজার 500 টাকার মধ্যে।
আবেদন ফি: আবেদন করার জন্য একটি আবেদন ফি নির্ধারিত হয়েছে যেটি 250 টাকা। অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন ফি প্রদান করে ফরমেট ডাউনলোড করতে পারবেন এবং আবেদন ফি প্রদানের রিসিভ কপিটা আবেদন ফরমের সঙ্গে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল ওয়েবসাইটে একটি আবেদনপত্র জারি করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে একটি মুখ বন্ধ খামে করে নির্দিষ্ট স্থানে Jadavpur University, 700032 ঠিকানায় পৌঁছতে হবে। আবেদন করার শেষ তারিখ 10/01/ 2022
Download official notification- click here

No comments:
Post a Comment