মাধ্যমিক পাশে BSF এ নিয়োগ বিজ্ঞপ্তি জারি, শেষ তারিখ 01 মার্চ 2022 (Board qualified job affair)
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃবর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগ করা হবে জয়পুর ব্লকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। আবেদনের জন্য অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
শূন্যপদ: কনস্টেবল- 1356 টি শূন্যপদ।(male- 1184টি, female- 172টি)
বয়স: বয়স হিসেব করবেন 01-08-2019 তারিখ অনুসারে। বয়স হতে হবে 18-23 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যায় সেভাবে ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা: উক্ত পদে আবেদনের জন্য মূলত যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সেগুলি হল- স্বীকৃত বিদ্যালয়য় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
শারীরিক যোগ্যতা:
উচ্চতা- মহিলাদের ক্ষেত্রে 150cm এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 165cm।
ছাতি- শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 78cm এবং 5cm প্রসারনের ক্ষমতা থাকতে হবে।
ওজন- পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনুযায়ী তার যথাযথ ওজন হতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে www.rectt.bsf.gov.in ওয়েবসাইটে গিয়ে। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 01/03/ 2022
Download official notification- click here

No comments:
Post a Comment