মাধ্যমিক পাশে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হল রাজ্য!
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে বাঁকুড়া জেলায় নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে রেশম শিল্প অধিকার তরফ থেকে। চুক্তিভিত্তিকভাবে নিয়োগটি করা হবে। তবে পরবর্তীকালে পদের প্রয়োজনীয়তা এবং চাকরিকারী প্রার্থীর দক্ষতার উপর ভিত্তি করে নুতন চুক্তি হতে পারে। আবেদন করতে পারবেন আজকেই। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনের জন্য অবশ্যই স্থানীয় বাসিন্দা হয়ে থাকতে হবে। নিয়োগ করা হবে রানিবাঁধ ব্লক অফিসে।
শূন্যপদ: তসর বন্ধু- 02 টি
বয়স: বয়স হিসেব করবেন 01 জানুয়ারি 2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে 25- 45 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রাণীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
বেতন- উপরিউক্ত শুন্যপদের জন্য প্রথম বছর প্রতি মাসে বেতন দেওয়া হবে 10,300/-
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং কৃষি এবং চাষবাস সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে এবং হাতের লেখা একটি দরখাস্ত নিয়ে ওই ব্লকে জমা দিতে হবে এবং ইন্টারভিউয়ের দিন উপস্থিত হতে হবে। ইন্টারভিউ নেয়া হবে 10 ই জানুয়ারি 2022। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হল রেশম শিল্প অধিকার, উপ অধিকর্তা করণ, গোবিন্দপুর, বাঁকুড়া। আবেদন করার শেষ তারিখ 07/01/ 2022
Download official notification- click here

No comments:
Post a Comment