রাজ্যের পৌরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে!
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে মালদা জেলায় নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে Bamangola Development Block এর তরফ থেকে। চুক্তিভিত্তিকভাবে নিয়োগটি করা হবে। তবে পরবর্তীকালে পদের প্রয়োজনীয়তা এবং চাকরিকারী প্রার্থীর দক্ষতার উপর ভিত্তি করে নুতন চুক্তি হতে পারে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনের জন্য অবশ্যই স্থানীয় বাসিন্দা হয়ে থাকতে হবে।
শূন্যপদ: VLE(Village Level Entrepreneur)- 01 টি
বয়স: বয়স হিসেব করবেন 01 জানুয়ারি 2022 তারিখ অনুসারে। বয়স হতে হবে 18- 35 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রাণীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
বেতন- উপরিউক্ত শুন্যপদের জন্য প্রথম বছর প্রতি মাসে বেতন দেওয়া হবে 10,300/-
শিক্ষাগত যোগ্যতা: উপরিউক্ত পদে আবেদনের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং সঙ্গে অন্ততপক্ষে 6 মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হল Office of the Block Development Officer, Bamangola Development Block, Pakuahat, Malda অথবা ব্লকের ড্রপবক্সে জমা দিয়ে আসতে হবে। আবেদন করার শেষ তারিখ 07/01/ 2022
Download official notification- click here

No comments:
Post a Comment