পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, ন্যূনতম বেতন 37,500 টাকা!
কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে PSC(Public Service Commissiom) এর তরফে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগ করা হবে কলকাতায়। আবেদন করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। বাংলা লিখতে, বলতে ও পড়তে জানতে হবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
শূন্যপদ: Protocol Officer- 01 টি (UR)
বয়স: বয়স হিসেব করবেন 01 জানুয়ারি 2021 তারিখ অনুসারে। বয়স হতে হবে 25- 37 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রাণীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
বেতন- উপরিউক্ত শুন্যপদের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে 37,100- 95,500 টাকার মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ের উপর একটি ডিগ্রী থাকতে হবে, পাবলিক প্রটোকল রিলেশান এর উপর তিন বছরের দক্ষতা থাকতে হবে, এছাড়াও কিছু বিদেশী ভাষা জানলে ভালো।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে https://wbpsc.gov.in । আবেদন ফি বাবদ Rs. 160+ internet transaction charge জমা করতে হবে। আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। অনলাইন ফি প্রদান এবং আবেদন করার শেষ তারিখ 19 জানুয়ারি 2022।
Download official notification- click here

No comments:
Post a Comment