Kolkata Bidhan Nagar Group C || গ্ৰুপ সি বিজ্ঞপ্তি, অনলাইন আবেদন
কলকাতা, নিয়োগ সংবাদদাতা: রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে West Bengal Health & Family Welfare এর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই। আবেদন চলবে 1 মাস পযন্ত। শুধুমাত্র অনলাইন এর মাধ্যমেই আবেদন করা যাবে।
শূন্যপদ: 67টি(SC- 22, ST- 8, OBC A- 10, OBC B- 4, UR- 19, PWD- 4) পাবলিক হেলথ ম্যানেজার এর শূন্যপদে নিয়োগটি করা হবে।
বেতন: বেতন হবে প্রতিমাসে 35,000 টাকা।
বয়স: বয়স হিসেব করবেন 1জানুয়ারি 2021 তারিখ অনুসারে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েশন করে থাকতে হবে ডেন্টাল অথবা নার্সিংয়ে অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে লাইফ সাইন্স নিয়ে অথবা গ্র্যাজুয়েশন করে থাকতে হবে সোশ্যাল সায়েন্স নিয়ে অথবা মাস্টার ডিগ্রী থাকতে হবে, পাবলিক হেলথ নিয়ে অথবা কমিউনিটি হেলথ নিয়ে। একইসঙ্গে কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিশিয়াল www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে। আবেদন ফি বাবদ 100 টাকা general candidate দের জন্য জমা করতে হবে এবং আবেদন ফি বাবদ 50 টাকা সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য জমা করতে হবে । আবেদন করার সময় বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সমস্ত জিনিস গুলো ভালভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে। আবেদন করার শেষ তারিখ 07/12/ 2021
Download official notification- click here

No comments:
Post a Comment