রাজ্যের এক কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি! গ্রুপ সি ও ডি এর পদে নিয়োগ করা হবে!
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে শিলজনন্দা ফাল্গুনী সমিতি মহাবিদ্যালয় এর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক/স্থায়ী ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। ভারতীয় নাগরিক হলেই শূন্য পদের জন্য আবেদন করা যাবে। আবেদন করতে পারবেন আজকেই। নিয়োগ করা হবে বীরভূম জেলায়।
শূন্যপদ: ক্লার্ক- 2টি(SC-1, UR-1), লাইব্রেরি পিয়ন- 1টি(UR), ল্যাবরেটরি এটেনডেন্ট- 1টি(SC)
বয়স: বয়স হিসেব করবেন 01/01/2021 তারিখ অনুসারে। বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করলেই যেকোনো পদের জন্য আবেদনযোগ্য হবেন।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হল Sailajananda Falguni Samiti Mahavidyalaya, Khayrasole Birbhum- 731125 আবেদন করার শেষ তারিখ 09/07/ 2021
আবেদন ফি: আবেদন ফি রাখা হয়েছে 100 টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে, in favour of principal solution on the Falguni Samiti Mahavidyalaya payable at khayrasole branch of State Bank of India। এসসি প্রার্থীর ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে বিশেষ কয়েকটি ধাপে। নির্দিষ্ট ধাপ গুলি হল- লিখিত পরীক্ষা(150 নম্বর), কম্পিউটার টেস্ট(50 নম্বর) এবং ইন্টারভিউ(20নম্বর)।
Download official notification- click here

No comments:
Post a Comment