Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Saturday, September 18, 2021

ডিস্ট্রিক লিগাল সার্ভিস অথরিটি এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি.... রয়েছে গ্রুপ ডি এর শূন্য পদও!!

 


ডিস্ট্রিক লিগাল সার্ভিস অথরিটি এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি.... রয়েছে গ্রুপ ডি এর শূন্য পদও!!

কলকাতা, নিজস্ব সংবাদ্দাতাঃ রাজ্যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে ডিস্ট্রিক্ট জজ, মালদা এর তরফ থেকে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন 15 নভেম্বর তারিখ পযন্ত।


শূন্যপদ: একাউন্টেন্ট কাম অফিসার মাস্টার(1টি), অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার(1টি), গ্রুপ ডি(1টি)


বেতন: বেতন হবে প্রতিমাসে 12,000- 13,500 টাকার মধ্যে।


বয়স: বয়স হিসেব করবেন 01.01.2021 তারিখ অনুসারে। বয়স হতে হবে 18-37 বছরের মধ্যে।


শিক্ষাগত যোগ্যতা: একাউন্টেন্ট কাম অফিসার মাস্টার এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার এর ক্ষেত্রে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। একইসঙ্গে ইংরেজি কুড়িটি শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড থাকতে হবে।  গ্রুপ ডি এর পদের ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনযোগ্য।


আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হল Office of the chairman, district legal service authority, Malda । আবেদন করার শেষ তারিখ 15/11/ 2021


আবেদন ফি: আবেদন করার জন্য একটি আবেদন ফি নির্ধারিত রয়েছে।  একাউন্টেন্ট কাম অফিসার মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার এর ক্ষেত্রে আবেদন ফি 300 টাকা।  গ্রুপ ডি এর পদের জন্য আবেদন ফি 200 টাকা।  ডাইরেক্ট ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে, Account Details-

SB Account no. 40084182686

IFSC Code.- SBI0000129

State Bank of India


Download Official Notification- click here

No comments:

Post a Comment