কলকাতা, নিজস্ব সংবাদদাতা: Ministry of defence এর পক্ষ থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগ করা হবে ট্রেডসম্যান মেট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ, মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং ফায়ারম্যান পদে। সারা ভারত জুড়ে নিয়োগটি করা হবে।
শূন্যপদ: সর্বোমোট ৪৫৮ টি শূন্যপদে নিয়োগটি করা হবে। ট্রেডসম্যান মেট- ৩৩০ টি, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট- ২০ টি, মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট- ১৯ টি, ফায়ারম্যান - ৬৪ টি, মাল্টি টাস্কিং স্টাফ - ১১ টি, ট্রেডসম্যান- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা ও বেতন-
ট্রেডসম্যান মেট: স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী/মাধ্যমিক পাশ করতে হবে।
বেতন: ১৮,০০০ - ৫৬,৯০০ টাকা প্রতি মাসে।
জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট: স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০+২ অর্থাৎ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
বেতন: ১৯,৯০০ - ৬৩,২০০ টাকা প্রতি মাসে।
মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট: গ্র্যাজুয়েশন পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে।
বেতন: ২৯,২০০ - ৯২,৩০০ টাকা প্রতি মাসে।
মাল্টি টাস্কিং স্টাফ: স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাশ করতে হবে।
বেতন: ১৮,০০০ - ৫৬,৯০০ টাকা প্রতি মাসে।
ফায়ারম্যান: স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাশ করতে হবে।
বেতন: ১৯,৯০০ - ৬৩,২০০ টাকা প্রতি মাসে।
বয়স: আবেদনকারী-প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ২৫ বছরের মধ্যে।
নিয়োগ পদ্ধতি: প্রাকটিকাল, ট্রেড, শারীরিক ও লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। এর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতির মাধ্যমে আবেদন ফর্ম দেওয়া হয়েছে। প্রথমে সেই ফর্মকে প্রিন্ট করে বার করে নিতে হবে। পরে সমস্ত নথিপত্র যুক্ত করে, ফর্ম পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা- 41 FAD, Pin - 909741, C/o - 56 APO । আবেদন করার শেষ তারিখ 16 জুলাই 2021। কোনো আবেদন ফি লাগবেনা।
Download Official Notification


No comments:
Post a Comment