Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Sunday, June 20, 2021

CRPF তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, সর্বোচ্চ বেতন ১ লক্ষ ৭৭ হাজার ৫০০

 


CRPF তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, সর্বোচ্চ বেতন ১ লক্ষ ৭৭ হাজার ৫০০

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: Central Reserve Police Force(CRPF) তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।নিয়োগটি করা হবে সিভিল ইঞ্জিনিয়ারিং পদে। মোট ২৫ টি শূন্যপদে নিয়োগটি করা হবে।আবেদন করতে হবে অফলাইনে।


শূন্যপদ : মোট ২৫ টি শূন্যপদের মধ্যে UR - ১৩ টি, EWS - ২ টি, OBC - ৬ টি, SC - ৩ টি ও ST - ১ টি শূন্যপদ রয়েছে।


বয়স ও শিক্ষাগত যোগ্যতা: আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে ২৯.০৭.২০২১ তারিখ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।


বেতন: ৫৬,১০০- ১,৭৭,৫০০ টাকা প্রতিমাস।


শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক পাশ করলে তবেই এই পোস্টের জন্য আবেদন করা যাবে।


আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে। নীচে আবেদন করার জন্য ফর্মের লিংক দেওয়া হল, সেটি প্রিন্ট করে, ভালো করে পূরণ করে- বয়স,শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সমস্ত নথিপত্র বাই পোস্টের মাধ্যমে ২৯ জুলাই এর মধ্যে পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা DIG, Group center , CRPF , রামপুর, জেলা- রামপুর, ২৪৪৯০১


আবেদন ফি: আবেদন ফ্রি হবে ৪০০ টাকা এসসি এসটি এবং মহিলা প্রার্থীদেরকে আবেদন ফি দিতে হবে না। আবেদন ফি প্রদান করার জন্য ব্যাংক ড্রাফট কাটতে হবে in favour of DIG, Group center , CRPF, Rampur payable at SBI Rampur


Download Official Notification


No comments:

Post a Comment