রাজ্য লাইব্রেরীতে নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জানুন
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: কলকাতা ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন।
শূন্যপদ: আসামী, বাংলা, গুজরাটি, কানাডা, হিন্দি, মালায়ালাম, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তেলেগু, তামিল, উর্দু, ইংরেজি জানা প্রফেশনল গ্রাজুয়েটদেরকে নিয়োগ করা হবে। আলাদা আলাদা ভাষা কত যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদাভাবে 25 টি শুন্যপদে নিয়োগ করা হবে।
বয়স: বয়স হতে হবে 35 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 16ই জুন 2021 তারিখে হিসেবে।
বেতন: 25,000 টাকা প্রতিমাসে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রার্থীর মাস্টার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিষয়ে। এবং যে ভাষার ওপর ভিত্তি করে আবেদন করতে চাইছেন সেই ভাষা নিয়ে পড়ে থাকতে হবে উচ্চমাধ্যমিকে।
নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে পাঁচটি ধাপে। প্রথম ধাপে থাকবে অ্যাক্যাডেমিক কোয়ালিফিকেশন 15 নাম্বার। দ্বিতীয় ধাপে থাকবে প্রফেশনাল কোয়ালিফিকেশন 30 নাম্বার। তৃতীয় ধাপে থাকবে অনলাইন mcq পরীক্ষা 50 নাম্বার। চতুর্থ ধাপে থাকবে প্রাকটিক্যাল পরীক্ষা 25 নাম্বার। শেষ ধাপে থাকবে ইন্টারভিউ 25 নম্বর।
আবেদন পদ্ধতি: অনলাইন অফলাইন দু ভাবে আবেদন করা যাবে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে যে আবেদন ফরম্যাটটি দেওয়া হয়েছে সেটা পিন করে বের করে নিতে হবে। এরপর ভালোভাবে ফিলাপ করে সমস্ত সরকারি ডকুমেন্টস যুক্ত করে নির্দিষ্ট ইমেইল আইডিতে পাঠাতে হবে অথবা বাই পোষ্টের মাধ্যমে পৌঁছে দিতে হবে The Director General, National Library Kolkata, Belvedere, Alipore, Kolkata-700027 এই ঠিকানাতে। যে email এ পাঠাবেন Email-id:esttsupdt@gmail.com
Download Official নোটিফিকেশন


No comments:
Post a Comment