কনটেইনমেন্ট বোর্ডের নিয়োগের বিজ্ঞপ্তি মাধ্যমিক পাশ করলেই আবেদনযোগ্য
কলকাতা, নিজস্ব সংবাদদাতা : নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কনটেইনমেন্ট বোর্ড অফ ব্যারাকপুর। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে 6মাসের জন্য। ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা হলেই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। ছেলেমেয় উভয় আবেদন করতে পারবে।
শূন্যপদ: ডিউটি মেডিকেল অফিসার(4টি), নার্সিং স্টাফ(2টি), জেনারেল ডিউটি এটেনডেন্ট(5টি ছেলে, 5টি মেয়ে)
বেতন- সিটি মেডিকেল অফিসার এর ক্ষেত্রে 60000, নার্সিং স্টাফ এর ক্ষেত্রে 25000 এবং জেনারেল ডিউটি এটেন্ডেন্ট এর ক্ষেত্রে 10000
শিক্ষাগত যোগ্যতা: ডিউটি মেডিকেল অফিসার এর ক্ষেত্রে এমবিবিএস এবং তার সঙ্গে দু'বছরের দক্ষতা, নার্সিং স্টাফ এর ক্ষেত্রে নার্সিং করে থাকতে হবে অথবা জিএনএম, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে মাধ্যমিক পাশ করলেই হবে।
আবেদন পদ্ধতি: পদগুলির জন্য আলাদাভাবে আবেদন করার কোন প্রয়োজন নেই। কোনো আবেদন ফিও লাগবেনা। দিন নিজের বায়োডাটা এবং সমস্ত নথিপত্র শংসাপত্র এবং শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র নিয়ে সশরীরে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ হবে 28 মে 2021 সকাল 11 টা থেকে। ইন্টারভিউ এর ঠিকানাটি হল office of contentment board, Barrackpore, Kolkata 700 120
Download official notification


No comments:
Post a Comment