Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Monday, May 17, 2021

জাতীয় জল উন্নয়ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চমাধ্যমিক পাশে আবেদণযোগ্য, সর্বোচ্চ বেতন 1,12,400 টাকা

 

জাতীয় জল উন্নয়ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চমাধ্যমিক পাশে আবেদণযোগ্য, সর্বোচ্চ বেতন 1,12,400 টাকা

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি। নিয়োগ করা হবে জাতীয় জল উন্নয়ন দপ্তরে। নিয়োগ এর জন্য আবেদন করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন ব্যক্তি আবেদনযোগ্য। উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন পাশে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।


শূন্যপদ: জুনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার(16টি), হিন্দি ট্রান্সলেটর(1টি), জুনিয়র একাউন্টস অফিসার(5টি), আপার ডিভিশন ক্লার্ক(12টি), স্টেনোগ্রাফার গ্রেড 2(5টি), লর্ড ডিভিশন ক্লার্ক(23টি)


বেতন: পে লেভেল 2,4,6 অনুযায়ী বেতন হবে 19,900 থেকে 1,12,400 টাকার মধ্যে।


শিক্ষাগত যোগ্যতা: মোটামুটিভাবে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আর কম্পিউটার চালাতে জানলেই কয়েকটি পদে আবেদন করতে পারবেন এবং কিছু ক্ষেত্রে স্নাতক যোগ্যতাও লাগতে পারে। বিভিন্ন পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে। 


বয়স: বয়স- জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার , আপার ডিভিশন ক্লার্ক, স্টেনােগ্রাফার গ্রেড 2, লােয়ার ডিভিশন ক্লার্ক পদগুলি জন্য বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র একাউন্টস অফিসার পদের জন্য বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। ST/SC প্রার্থীরা 5 বছর, OBC/PH প্রার্থীরা 10 বছর বয়সে ছাড় পাবেন।


আবেদন পদ্ধতি আবেদন ফি: আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।www.nwda.gov.in ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ 25 জুন। জেনারেল ও OBC প্রার্থীদের জন্য আবেদন ফি 840 টাকা এবং SC/ ST/ EWS/ PWD এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি 500 টাকা। আবেদন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে।


নিয়ােগ: জুনিয়ার ইঞ্জিনিয়ার, হিন্দি ট্রান্সলেটর, জুনিয়ার একাউন্টস অফিসার এবং আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে অনলাইনে কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে নিয়ােগ করা হবে।

স্টেনােগ্রাফার গ্রেড 2 এবং লােয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে অনলাইনে কম্পিউটার বেসড পরীক্ষা এবং টাইপিং টেস্টের মাধ্যমে নিয়ােগ করা হবে।


Download official notification


Apply online now 


No comments:

Post a Comment