Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Sunday, February 14, 2021

রাজ্য মৎস্য দফতরের নিয়োগের বিজ্ঞপ্তি সর্বোচ্চ বেতন 82 হাজার 900- বিস্তারিত জানুন

 

মৎস দপ্তর
রাজ্য মৎস্য দফতরের নিয়োগের বিজ্ঞপ্তি সর্বোচ্চ বেতন 82 হাজার 900- বিস্তারিত জানুন

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে রাজ্য মৎস্য দফতরে। ছেলেমেয় উভয় আবেদন করতে পারবেন এই নিয়োগের জন্য।


শূন্যপদ: ফিশারি এক্সটেনশন অফিসার এর পদে সর্বমোট 100 টি শুন্য পদে নিয়োগ করা হবে।


বয়স ও শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য সর্বাধিক বয়স হতে হবে 39 বছর এর মধ্যে। বয়স হিসাব করবেন 1জানুয়ারি 2021 তারিখ হিসেবে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। এই পদে আবেদন করতে গেলে মৎস্যবিজ্ঞান এর বিষয় কমপক্ষে চার বছরের ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। মৎস্যবন্দর সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং নেপালি বা বাংলা ভাষা পড়তেও বলতে জানতে হবে।


বেতন: এই নিয়োগের ক্ষেত্রে বেতন হবে 32,100 থেকে 82,900 টাকার মধ্যে।


আবেদন পদ্ধতি: www.wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং পরে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি আবেদন করতে পারবেন। আবেদন ফি 160 টাকা। জেনারেল ও ওবিসি প্রার্থী ছাড়া অন্য কোন প্রার্থীদের আবেদন ফি লাগবে না। অনলাইন আবেদন চলবে 24 ফেব্রুয়ারি 2021 তারিখ থেকে 17 ই মার্চ 2021 তারিখ পযন্ত।


অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন: DOWNLOAD


No comments:

Post a Comment