রাজ্য কনস্টেবলের ও লেডি কনস্টেবল পদে 8,632টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি- বিস্তারিত জানুন
কলকাতা, নিজস্ব সংবাদদাতা : অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে এবার রাজ্যে পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল এর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের জন্য আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়েই।
শূন্যপদ : সর্বমোট 8,632টি pode নিয়োগ করা হবে। যার মধ্যে 7,440টি ছেলে কনস্টেবল এবং 1,192টি লেডি কনস্টেবল এর পদে নিয়োগ করা হবে।
বয়স ও শিক্ষাগত যোগ্যতা: বয়স হিসাব করবেন 01-01-2021 তারিখ হিসেবে। নিয়োগের ক্ষেত্রে বয়স হতে হবে 18 বছরের 27 বছরের মধ্যে। তবে SC, ST ক্ষেত্রে পাঁচ বছর এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাওয়া যাবে। মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে পদগুলিতে।
নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে নির্দিষ্ট পদ্ধতিতে। প্রথমে PMT(Physical Measurement Test) তারপর PET(Physical Efficiency Test) এর পর Final Written Test এবং অবশেষয় Interview এর মাধ্যমে। নিচে দেওয়া লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন।
আবেদন পদ্ধতি ও আবেদন ফি: অনলাইন অফলাইন দুই ভাবেই এই আবেদন করা যেতে পারে। অনলাইন আবেদন করলে www.wbpolice.gov.in ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ এর মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন ফি হবে 170 টাকা। তবে এসসি এসটি সম্প্রদায়ের ক্ষেত্রে আবেদন ফি হবে 20 টাকা। আবেদন সংক্রান্ত কোন সমস্যা হলে বা কিছু জানতে হলে যোগাযোগ করতে পারেন 7044108689 এবং 7044109346 নম্বরে সোম-শুক্র 10-5:30 এবং শনিবার 10-2এর মধ্যে (সরকারি ছুটির দিন বাদে)। আবেদন করার শেষ তারিখ 20ফেব্রুয়ারী 2021।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক:
http://wbpolice.gov.in/writereaddata/wbp/On-line_brochure%20Constable21.pdf
অনলাইন আবেদন লিংক:


No comments:
Post a Comment