রাজ্যে গ্রুপ-ডি পদে আবেদন, স্থায়ী পদে নিয়োগ!!
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ করা হবে গ্রুপ ডি-এর পদে। স্থায়ী পদে নিয়োগ করা হবে। কলকাতা মিউনিসিপাল সার্ভিস কমিশন এর দপ্তরে এই নিয়োগটি করা হবে। এই পদের জন্য আবেদন করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। পুরুষ মহিলা উভয়ই পদে আবেদন করতে পারবে। সারা ভারতজুড়ে আবেদন করা যাবে।
শূন্যপদ: ফিল্ড ওয়ার্কার MHW(Grade- III), জেনারেল ডিউটি এটেনডেন্ট(Grade-III), ফিল্ড ওয়ার্কার CR/HBG (Grade- III) ।ফিল্ড ওয়ার্কার CR/HBG পদে শুধুমাত্র নন মুসলিম লোক আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও বেতন: উপরোক্ত যে কোনো পদে আবেদনের ক্ষেত্রে বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 01-01-2020 হিসেবে। কেবলমাত্র পশ্চিমবঙ্গের সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। এই পদগুলিতে আবেদনের করতে হলে নূন্যতম যোগ্যতা হতে হবে সরকার অনুমোদিত যেকোনো স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস।
আবেদন পদ্ধতি ও আবেদন ফি: আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নাম্বার এবং বৈধ ইমেল আইডি থাকতে হবে। এই পদে আবেদনের জন্য প্রসেসিং ফি এবং ব্যাংক চার্জ হবে 70 টাকা, যা আলাদাভাবে দিতে হবে। এছাড়া জেনারেল ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি হবে 150 টাকা। এস সি, এস টি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য কোন আবেদন ফি দিতে হবে না, তবে প্রসেসিং ফি এবং ব্যাংক চার্জ দিতে হবে। আবেদন পদ্ধতি হিসাবে 23 ডিসেম্বর 2020 তারিখে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক:
http://mscwbonline.applythrunet.co.in/ApplicationDoc/20of2020.pdf
অনলাইন আবেদন লিংক:
http://mscwbonline.applythrunet.co.in/PostDetail.aspx?E=vjS2kBiwfOEGMLiw6tIW%2bw%3d%3d


No comments:
Post a Comment