Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Wednesday, December 23, 2020

টেট রিক্রুটমেন্ট- বড় ঘোষণা, বিস্তারিত জানুন এই পোস্টের মাধ্যমে

 

টেট রিক্রুটমেন্ট- বড় ঘোষণা, বিস্তারিত জানুন এই পোস্টের মাধ্যমে

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কথা অনুযায়ী 2014 সালের প্রাইমারি টেট হয়ে যাওয়া পরীক্ষার, রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হল। প্রাইমারি বা জুনিয়ার স্কুলগুলোতে এই নিয়োগ গুলি করা হবে।নিয়োগের নোটিশটি প্রকাশিত হয়েছে 22 ডিসেম্বর 2020 তারিখে ।


শূন্যপদ : যদিও ইতিমধ্যে আমার শূন্য পদের কথা জানি। শূন্যপদ রয়েছে 16,500 অর্থাৎ 16,500 জনকে পদে নিয়োগ করা হবে।


বেতনক্রম : যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদ অনুযায়ী বেতন হবে 28 হাজার 900 টাকা। এছাড়াও তারই সঙ্গে DA পাওয়া যাবে এবং এরই সাথে HRA পাওয়া যাবে 12% অনুযায়ী।


বয়স : পদে নিয়োগের জন্য বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসেব করবে 1 জানুয়ারি 2020 তারিখ হিসেবে।


নিয়োগের কিছু শর্ত: আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে, অবশ্যই বয়সসীমা এর মধ্যে হতে হবে। 2014 সালের টেট পরীক্ষা পাশ করে থাকতে হবে। নিয়োগ করার আগে একটি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে, যেটি নেয়া হবে 10 জানুয়ারি 2021 তারিখ থেকে 16 জানুয়ারি 2021 তারিখের মধ্যে। এই টেস্টের জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে যেটি করতে হবে www.wbbpe.org ওয়েবসাইটে গিয়ে। এর জন্য একটি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যেটি হচ্ছে 200 টাকা(SC, ST, PH এর জন্য 50) । এছাড়াও কোন সমস্যা থাকলে বিস্তারিত জানতে পারেন হেলপ্লাইন নম্বরের মাধ্যমে- 89020 81201


অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক :

http://www.wbbpe.org/WBBPE_NOTICE/Notice23122020.pdf



No comments:

Post a Comment