কলকাতা, নিজস্ব সংবাদদাতা: জাতীয় স্বাস্থ্য মিশন এর অধীনে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে উত্তর 24 পরগনার ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে।
শূন্যপদ : মূলত যে পদগুলিতে আবেদন করা হবে সেগুলি হল PERR SUPPORT, মেডিকেল টেকনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ার, FTMO, স্টাফ নার্স এবং গ্রুপ ডি পদে।
বয়স ও শিক্ষাগত যোগ্যতা : প্রত্যেকটি পদে আবেদনের জন্য মূলত আলাদা আলাদা বয়স নির্ধারিত রয়েছে। তবে নূন্যতম 18 বছর বয়স না হলে, কোনো পদে আবেদন করা যাবে না। বয়স হিসাব করবেন 1 জানুয়ারী 2020 তারিখে হিসেবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্র প্রত্যেকটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত রয়েছে। তবে উচ্চ মাধ্যমিক পাসেই আবেদন করা যেতে পারে কিছু পদে। আপনার পছন্দের পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং বয়স নিচের বিজ্ঞপ্তি ডাউনলোড করার মাধ্যমে জানতে পারবেন।
বেতনক্রম: প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন নির্ধারিত রয়েছে তবে বেতন কম হবে 10 হাজার টাকা থেকে 40 হাজার টাকার মধ্যে।
আবেদন ফি ও আবেদন পদ্ধতি: নিচে দেওয়া লিংক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে, ভালোভাবে পূর্ণ করে এবং নথিপত্রগুলো যুক্ত করে, নির্দিষ্ট ঠিকানায় 22-12-2020 বিকেল 5টা এর আগে পোস্টের মাধ্যমে পৌঁছাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পৌঁছতে হবে সেটি হল Office of Chief medical officer of health, banamalipore, barasat district hospital Campus, north 24 parganas, pin- 700124
আবেদন ফি 100 টাকা। সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য 50 টাকা। আবেদন ফি জমা করতে হবে ব্যাংক ড্রাফটের মাধ্যমে, payment in favour of District Health and Family Welfare Samiti, North 24 Pargana, account number- 424210100036711, IFSC code- BKID0004242, Bank of India, Barasat Branch. আবেদন ফি জমা করে, তার রিসিপ্ট কপি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।
আবেদন পত্র এবং অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক:
https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/5593.pdf
📌 Download Railway Group D & NTPC 40 Practice Sets :




No comments:
Post a Comment