Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Sunday, December 6, 2020

রাজ্যের স্কুলে স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি- বিস্তারিত জানুন

 

রাজ্যের স্কুলে স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি-  বিস্তারিত জানুন

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: গ্রুপ ডি এর পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ করা হবে স্থায়ী পদে। পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোন জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারে। নিয়োগ করা হবে ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে। পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


শূন্যপদ: নিয়োগ করা হবে সুইপার (গ্রুপ ডি) এর পদে


বয়স ও শিক্ষাগত যোগ্যতা: বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে।  বয়স হিসাব করতে হবে 1 ডিসেম্বর 2020 তারিখ হিসেবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত যেকোনো বিদ্যালয় থেকে অন্ততপক্ষে অষ্টম শ্রেণী পাস করা থাকলে,এই পদের জন্য আবেদনযোগ্য হবেন।


আবেদন পদ্ধতি: আবেদন করার জন্য নির্দিষ্টভাবে কোন ফরমেট স্কুলের তরফ থেকে জারি করা হয়নি। তবে নিজে থেকেই একটি বায়ো ডাটা বার করতে হবে এবং সেই বায়োডাটাতে নিজের সম্পর্কে সবকিছু ভালোভাবে উল্লেখ করে, সেটি স্কুলের স্থায়ী ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 16 ডিসেম্বর 2020। আবেদনপত্রটি যে ঠিকানায় পাঠাবেন সেটি হল To the principal, Calcutta Blind School, 643 DH road, PO- Behala, Kolkata- 700034 


অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিংক:

https://drive.google.com/file/d/1Tgg7icrpPLKNkYT5NMml6JeDSXZtkxDO/view?usp=sharing

No comments:

Post a Comment