RRB NTPC Exam Date Announced - 100% Official Update | রেলের পরীক্ষার তারিখ ঘোষিত - NTPC Exam Date
নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে রেলের এনটিপিসি পরীক্ষার তারিখ ঘোষণা করলো রেল মন্ত্রক। আজ শনিবার ৫ই সেপ্টেম্বর বিকাল ৪ টায় রেল মন্ত্রকের ইউটিউব চ্যানেলে ৮০ মিনিটের একটা ভিডিও কনফারেন্স হয়। সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন রেল বোর্ডের চেয়ারম্যান। ভিডিওর শুরুর ৩ মিনিটের মধ্যেই তিনি রেলের নন টেকনিক্যাল ক্যাটাগরির পরীক্ষার তারিখ ঘোষণা করেন। তিনি বলেন পরীক্ষা শুরু হবে ১৫ই ডিসেম্বর থেকে। এবং এটাই সম্ভব্য তারিখ। এর পরে বিস্তারিত রুটিন দিয়ে দেওয়া হবে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে।
অবশেষে দেড় বছরের প্রতীক্ষার সমাপ্তি। প্রায় ২ কোটি পরীক্ষার্থী রেলের এনটিপিসি ও গ্রুপ ডি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করে পরীক্ষার আশায় আশায় পথ চেয়ে বসে ছিলেন। অবশেষে অপেক্ষার সমাপ্তি। আর মাত্র ৩ মাসের একটু সময় হাতে আছে। তাই প্রস্তুতি করতে হবে জোরদার।
আমাদের কথা হয় Exam Guruji Youtube Channel এর হোস্ট কৌশিক মজুমদারের সাথে। তিনি বলেন যে গত এপ্রিল মাস থেকে তিনি ও তার টিমের সমস্ত শিক্ষকরা তাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ফ্রিতে রেলের এনটিপিসি ও গ্রুপ ডি'র প্রস্তুতি দিয়ে চলেছেন একদম ফ্রিতে। তাই আমাদের পত্রিকার মাধ্যমে সমস্ত পরীক্ষার্থীদের তিনি অনুরোধ জানান যে তারা চাইলে Exam Guruji Youtube Channel-এ এসে বিনা মুল্যে প্রস্তুতি নিতে পারেন ও নিজের চাকরির পথ সুগম করতে পারেন।
Railway Ministry Video :


No comments:
Post a Comment