সম্পূর্ণ শক্তির রূপান্তর একটি মাত্র PDF ও ভিডিওতে | Transformation of Energy
শক্তির রূপান্তর
প্রশ্নঃ শক্তির রূপান্তর কাকে বলে?
উত্তরঃ শক্তির এক রূপ থেকে অন্য রূপে
পরিবর্তিত হতে পারে। শক্তির এই রূপ পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে।
যান্ত্রিক শক্তি থেকে অন্য শক্তিতে
রূপান্তর
১. যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিঃ
হাতে হাত ঘষলে হাতের তালু গরম হয়। তুরপুন দিয়ে লোহা ছেঁদ করলে প্রচুর তাপ উৎপন্ন
হয়।
২. যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিঃ
সেতার, বেহালা প্রভৃতি বাদ্যযন্ত্র যান্ত্রিক শক্তি শব্দশক্তিতে রূপান্তর।
৩. যান্ত্রিক শক্তি থেকে তাপ ও
আলোকশক্তিঃ ছুরি, কাঁচি প্রভৃতি যন্ত্রে শাহ দেবার সময় আগুনের ফুলকি বের হয়
বস্তুগুলি উত্তপ্ত হয়ে ওঠে। এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ ও আলোকশক্তিতে রূপান্তর
হয়।
৪. যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিঃ
ডায়নামো ঘোরার ফলে ডায়নামোর যান্ত্রিক শক্তি তড়িৎশক্তিতে রূপান্তর হয়। জলবিদ্যুৎ
উৎপাদন করার সময় জলের স্থিতিশক্তি তথা যান্ত্রিকশক্তিকে ডায়নামোর মাধ্যমে
তড়িৎশক্তিতে রূপান্তর করা হয়।
৫. যান্ত্রিকশক্তি থেকে রাসায়নিক
শক্তি ও তাপশক্তিঃ দেশলাই বাক্সের বারুদে দেশলাই কাঠি ঘষলে রাসায়নিক বিক্রিয়া ঘটে
এবং আগুন জ্বলে ওঠে। এক্ষেত্রে যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তি এবং তাপশক্তিতে
রূপান্তরিত হয়।
৬. যান্ত্রিক শক্তি থেকে চৌম্বিক
শক্তিঃ একটি লোহার দত্তকে চুম্বক দ্বারা বারবার ঘষলে দণ্ডটি চুম্বকে পরিণত হয়।
এক্ষেত্রে যান্ত্রিক শক্তি চৌম্বিক শক্তিতে রূপান্তরিত হয়।
তাপশক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর
১. তাপশক্তি থেকে যান্ত্রিক শক্তিঃ
কয়লা পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তাঁর সাহায্যে জলকে বাষ্পে পরিণত করে ইঞ্জিন চালানো
হয়। এক্ষেত্রে তাপশক্তি যান্ত্রিকশক্তিতে রূপান্তর হয়।
২. তাপশক্তি থেকে তড়িৎশক্তিঃ একটি
তামার তার এবং একটি লোহার তারের দুই প্রান্ত জোড়া লাগিয়ে এক প্রান্ত শীতল এবং ওপর
প্রান্ত উত্তপ্ত করলে তার দুটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়। এক্ষেত্রে তাপশক্তি
তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
৩. তাপশক্তি থেকে আলোকশক্তিঃ একটি
সরু প্ল্যাটিনাম তারকে খুব উত্তপ্ত করলে তারটি উজ্জ্বল আলো বিকিরণ করে। এক্ষেত্রে
তাপশক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়।
৪. তাপশক্তি থেকে শব্দশক্তিঃ খুব উত্তপ্ত
করলে যে কোনো তরল থেকে হিস হিস শব্দ শোনা যায়। এক্ষেত্রে তাপশক্তি শব্দশক্তিতে
রূপান্তরিত হয়।
৫. তাপশক্তি থেকে রাসায়নিক শক্তিঃ
পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন পাওয়া যায়।
এক্ষেত্রে তাপশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
তড়িৎশক্তি থেকে অন্য শক্তিতে
রূপান্তর
১. তড়িৎশক্তি থেকে তাপশক্তিঃ
বৈদ্যুতিক হিটার বা ইস্ত্রির মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে হিটার বা ইস্ত্রির তার
খুব উত্তপ্ত হয়ে ওঠে। এক্ষেত্রে তড়িৎশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।
২. তড়িৎশক্তি থেকে যান্ত্রিক শক্তিঃ
বৈদ্যুতিক পাখার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে পাখাটি ঘুরতে থাকে। এক্ষেত্রে
তড়িৎশক্তি যান্ত্রিকশক্তিতে রূপান্তর।
৩. তড়িৎশক্তি থেকে আলোকশক্তিঃ
বৈদ্যুতিক বাল্বের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে বাল্বটি জ্বলে আলো উৎপন্ন করে।
এক্ষেত্রে আলোকশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
৪. তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিঃ
তড়িৎবিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পাঠালে পদার্থটি তড়িৎবিশ্লেষিত হয় নতুন
পদার্থ উৎপন্ন করে। এক্ষেত্রে তড়িৎশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
৫. তড়িৎশক্তি থেকে শব্দ শক্তিঃ
টেলিফোনের গ্রাহক যন্ত্রে, টেলিভিশনে, রেডিও এবং বৈদ্যুতিক ঘণ্টায় তড়িৎশক্তি
শব্দশক্তিতে রূপান্তরিত হয়।
৬. তড়িৎশক্তি থেকে চৌম্বকশক্তিঃ একটি
লোহা বা ইস্পাতের দণ্ডকে অন্তরিত তামার তার দিয়ে জড়িয়ে তারের মধ্যে দিয়ে
তড়িৎপ্রবাহ পাঠালে দণ্ডটি চুম্বকে পরিণত হয়। এক্ষেত্রে তড়িৎশক্তি চৌম্বকশক্তিতে
রূপান্তরিত হয়।
আলোকশক্তির অন্য শক্তিতে রূপান্তর
১. আলোকশক্তি থেকে রাসায়নিক শক্তিঃ
ফোটোগ্রাফিক প্লেটে বা ফ্লিমে আলো পড়লে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং ছবি ওঠে।
সূর্যের আলোকে গাছের পাতায় সালোকসংশ্লেষ পদ্ধতিতে গাছের খাদ্য তৈরি হয়। এসব
ক্ষেত্রে আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
২. আলোকশক্তি থেকে তড়িৎ শক্তিঃ
ফোটো-ইলেকক্ট্রিক কোষে আলো পড়লে তড়িৎপ্রবাহের সৃষ্টি হয়। এক্ষেত্রে আলোকশক্তি
তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।
৩. আলোকশক্তি থেকে তাপশক্তিঃ লেসার
রশ্মি কোনো ধাতুর ওপর পড়লে ধাতুটি মুহূর্তের মধ্যে বাস্পীভূত হয়। এক্ষেত্রে আলোকশক্তি
তাপশক্তিতে রূপান্তরিত হয়।
শব্দশক্তি থেকে অন্য শক্তিতে
রূপান্তর
১. শব্দশক্তি থেকে যান্ত্রিকশক্তিঃ
প্রচণ্ড বিস্ফোরণের শব্দে জানালার কাঁচ ফেটে এবং ভেঙে যায়। এক্ষেত্রে শব্দশক্তি
যান্ত্রিকশক্তিতে রূপান্তরিত হয়।
২. শব্দশক্তি থেকে রাসায়নিক শক্তিঃ
অ্যাসিটিলিন গ্যাসের মধ্যে প্রচন্ড বিস্ফোরণ ঘটালে বিস্ফোরণের প্রচন্ড শব্দে
গ্যাসটি বিশ্লিষ্ট হয়ে কার্বন ও হাইড্রোজেনে পরিণত হয়। এক্ষেত্রে শব্দশক্তি
রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
৩. শব্দশক্তি থেকে তড়িৎশক্তিঃ
টেলিফোনের প্রেরক যন্ত্র এবং মাইক্রোফোনে শব্দশক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।
চৌম্বকশক্তির অন্য শক্তিতে রূপান্তর
১. চৌম্বকশক্তি থেকে তাপশক্তিঃ একটি
লোহার দণ্ডকে বারবার চুম্বকিত এবং বিচুম্বকিত করলে দণ্ডটি উত্তপ্ত হয়। এক্ষেত্রে
চৌম্বকশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।
২. চৌম্বকশক্তি থেকে তড়িৎশক্তিঃ কোনো
চৌম্বক ক্ষেত্রে একটি পরিবাহী তারের কুণ্ডলীকে ঘোরালে কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ
প্রবাহিত হয়। এক্ষেত্রে চৌম্বকশক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।
৩. চৌম্বকশক্তি থেকে যান্ত্রিকশক্তিঃ
কোনো দণ্ড চুম্বককে লৌহচূর্ণের কাছে আনলে লৌহচূর্ণগুলি দণ্ড চুম্বকের দিকে আকৃষ্ট
হয়ে দণ্ড চুম্বকের গায়ে লেগে যায়।
৪. চৌম্বকশক্তি থেকে শব্দশক্তিঃ কোনো
চৌম্বক পদার্থকে হঠাৎ চুম্বকিত করলে ঝনঝন শব্দ শোনা যায়। এক্ষেত্রে চৌম্বকশক্তি
শব্দশক্তিতে রূপান্তরিত হয়।
রাসায়নিক শক্তির অন্য শক্তিতে
রূপান্তর
১. রাসায়নিক শক্তি থেকে তড়িৎশক্তিঃ
বৈদ্যুতিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
২. রাসায়নিক শক্তি থেকে তাপশক্তিঃ
কয়লা, কেরোসিন, পেট্রোল প্রভৃতি দহনে তাপ উৎপন্ন হয়। এক্ষেত্রে রাসায়নিক শক্তি
তাপশক্তিতে রূপান্তরিত হয়।
৩. রাসায়নিক শক্তি থেকে আলোকশক্তিঃ
ম্যাগনেশিয়াম ফিতাকে বাতাসে পোড়ালে উজ্জ্বল আলোর সৃষ্টি হয়। এক্ষেত্রে রাসায়নিক
শক্তি আলোকশক্তি রূপান্তরিত হয়।
৪. রাসায়নিক শক্তি থেকে শব্দশক্তিঃ
পটকা, বোমা প্রভৃতির বিস্ফোরণ রাসায়নিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়।
৫. রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিক
শক্তিঃ কয়লা পুড়িয়ে স্টিম ইঞ্জিন চালানোর ক্ষেত্রে রাসায়নিক শক্তি যান্ত্রিকশক্তি
রূপান্তরিত হয়।
পারমাণবিক শক্তি অন্য শক্তিতে
রূপান্তর
১. পারমাণবিক শক্তি থেকে শব্দশক্তিঃ
পারমাণবিক বোমার বিস্ফোরণে প্রচণ্ড শব্দের সৃষ্টি হয়। এক্ষেত্রে পারমাণবিক শক্তি
শব্দশক্তিতে রূপান্তরিত হয়।
২. পারমাণবিক শক্তি থেকে তাপশক্তি ও আলোকশক্তিঃ
পারমাণবিক বোমার বিস্ফোরণে প্রচুর তাপ ও আলোর সৃষ্টি হয়।
৩. পারমাণবিক শক্তি থেকে যান্ত্রিক
শক্তিঃ পারমাণবিক বোমার বিস্ফোরণে ব্যাপক এলার ঘরবাড়ি ধ্বংস হয়। এক্ষেত্রে
পারমাণবিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়।
To Download This PDF Click Here


No comments:
Post a Comment