Geography Capsule Course 1 - Free PDF
●ভারতের মোট কৃষি জমির পরিমাণ কত ?
159.6 মিলিয়ন হেক্টর ।
● ঋতু অনুসারে ভারতের ফসল কি কি ভাগে বিভক্ত ?
দুই ভাগে। খারিফ ও রবি শস্য।
● খারিফ শস্য কাকে বলে ?
বর্ষা ঋতুর শুরুতে যে সকল ফসল চাষ হয় তাকে খারিফ শস্য
বলে । যেমন ধান, আখ, তুলা ইত্যাদি।
● রবি শস্য কাকে বলে ?
শীত ঋতুর শুরুতে যে সকল ফসল চাষ হয় তাকে রবি শস্য
বলে । যেমন গম, যব, আলু ইত্যাদি।
● খাদ্য ফসল কাকে বলে ?
খাদ্য হিসাবে ব্যভারের জন্য যে সকল ফসলের চাষ হয় তাকে
খাদ্য ফসল বলে। ধান গম ইত্যাদি।
● ভারতের প্রধান খাদ্য ফসলের নাম কি ?
ধান।
● ধান উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?
পশ্চিমবঙ্গ।
● ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
দ্বিতীয়। (চীনের পড়ে)
● ধান চাষ কোন জলবায়ুতে ভালো হয় ?
মৌসুমি জলবায়ুতে।
● ভারতের ধান গবেষণাগার কোথায় আছে ?
ওড়িশার কটকে অবস্থিত।
● আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় আছে ?
ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলায়।
● উচ্চ ফলনশীল ধান বীজের নাম কর ?
IR-8, IR-20, TN-1, জয়া, রত্না, পঙ্কজ, বিজয়া, সোনা, গোবিন্দ ।


No comments:
Post a Comment