Bay Of Books

Helpful Books and Study Materials for All Job Exams

Breaking Update

Thursday, March 26, 2020

গরিব, দিন মজুর, সেন্টারিং কর্মী, মহিলা, বৃদ্ধ, বিধবা, স্বাস্থ্য কর্মী, হান্ডিকাপ দের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা


নিউ দিল্লী, ২৬.০৩.২০২০ : আজ সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিশেষ কিছু প্যাকেজের ঘোষণা করেন। সেগুলি বিস্তারিত আলোচনা করা হল।
●দরিদ্র ও দিনমজুরদের কথা মাথায় রেখে এই প্যাকেজ ঘোষণা অর্থমন্ত্রীর।
●১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা অর্থমন্ত্রীর।
●করোনা আক্রান্ত ও চিকিৎসকদের জন্যকি বিশেষ বিমা দিচ্ছে কেন্দ্র।
●৮০ কোটি গরিবের জন্য অন্নধন যোজনা, যার ফলে সকলকে আগামী ৩ মাস অতিরিক্ত ৫ কেজি করে চাল-আটা ও ১কেজি ডাল দেওয়া হবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে।
● চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বিমা ঘোষণা।
●৮ কোটি ৭০ লক্ষ কৃষকদের জন্য এপ্রিলের শুরুতেই জনধন যোজনায় ২ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবে কেন্দ্র।
●গরিব সিনিয়র সিটিজেন, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য আগামী ৩ মাসের জন্য আর্থিক সুবিধা দেবে কেন্দ্র।
● মহিলাদের জনধন যোজনা অ্যাকাউন্টে ৩ মাসের জন্য মাসিক ৫০০ টাকা করে দেওয়া হবে মোট ১৫০০ টাকা
●উজ্জ্বলা গ্রাহকদের আগামী ৩ মাস বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে কেন্দ্র।
●মাসিক ১৫ হাজারের কম বেতনভুগ কর্মচারীদের আগামী ৩ মাস পিএফ দেবে কেন্দ্র।
●নির্মাণ শ্রমিকদের ক্ষেত্রে আগামী ৩ মাস ৩১ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ফান্ড থেকে সাহায্য করতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিল।

No comments:

Post a Comment