উচ্চমাধ্যমিক পরিক্ষা বাতিল করা হল ১৫ই এপ্রিল পর্যন্ত
কলকাতা, ২১শে মার্চ, ২০২০ ঃ জল্পনার মাঝেই আজ স্কুল শিক্ষা দপ্তর থেকে জানিয়ে দেওয়া হল যে আগামি মার্চের ২৩ ও ২৫ তারিখের উচ্চমাধ্যমিক পরীক্ষা আপাতত স্থগিত করা হল। এছাড়া স্থগিত হয়েছে ২৭ শে মার্চের অতিরিক্ত বিষয়ের পরিক্ষাও। আপাতত ১৫ ই এপ্রিল পর্যন্ত কোন পরীক্ষা হচ্ছে না। কবে হবে আগামি পরিক্ষা গুলি সেটি ১৫ই এপ্রিল এর পর জানিয়ে দেবে শিক্ষা দপ্তর। এর আগে কিন্তু সিবিএসই ও আইসিএসই পরীক্ষা ও স্থগিত করেছিল কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রক। সেই পথেই হাঁটল রাজ্য উচ্চমাধ্যমিক পর্ষদ। এছাড়াও একাদশ শ্রেণীর পরীক্ষাও কিন্তু বাতিল হল ১৫ই এপ্রিল, ২০২০ পর্যন্ত। ঘরে থাকুন সুস্থ থাকুন।


No comments:
Post a Comment