জনতা কার্ফু কি?
👉জনতার কার্ফু কী ?
জনতার কার্ফু কথাটির অর্থ হল- জনতা কর্তৃক জনগণের দ্বারা জনগণের কার্ফু । অর্থাৎ জনগণের গণজাগরণের উদ্দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাড়ির বাইরে না বের হওয়া।
👉এই জনতার কার্ফু এর সময়সীমা ?
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ অনুযায়ী এই সময়সীমা রবিবার ২২/০৩/২০২০ সকাল 7 টা থেকে রাত 9 টা অর্থাৎ যে সময় মানুষ বাড়ির বাইরে বের হয়।
👉জনতার কার্ফু এর উদ্দেশ্য ?
সারা বিশ্বব্যাপী মহামারী ভাইরাস করোনা এর প্রকোপ থেকে সংক্রমণ রোধ করা প্রধান উদ্দেশ্য।
👉জনতার কার্ফু মাধ্যমে একদিনে এই ভাইরাস রোধ করা সম্ভব ?
অবশ্যই নয় একদিনে এই ভাইরাস রোধ করা সম্ভব নয় । তাই প্রধানমন্ত্রী , মুখ্যমন্ত্রী এবং দেশের সকল চিকিৎসকগণ পরামর্শ দিয়েছেন সবসময় ভিড় এড়িয়ে চলার এবং প্রিকশন অবলম্বন করতে। তবে এই একদিনের কার্ফু খুবই গুরুত্বপূর্ণ কারণ করোনাভাইরাস সজীব এবং নির্জীব বস্তুর মধ্যে সর্বাধিক 24 ঘন্টা বেঁচে থাকতে পারে না, তাই সকলে মিলে দেশের সকলে মিলে যদি আমরা একদিন সম্পূর্ণ বাইরে বেরোনো বন্ধ করি তাহলে এই ভাইরাস যেখানেই থাকুক না কেন আমাদের মধ্যে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকেনা এবং এই ভাইরাস নিষ্ক্রিয় অবস্থায় পরিণত হয়।
এর ফলে আমাদের দেশের সংক্রমিত ব্যক্তি ব্যতীত অন্য নতুন কোন ব্যক্তির মধ্যে এই ভাইরাস সংক্রমণের সম্ভাবনা ক্ষীন হয়ে পড়বে এবং ধীরে ধীরে আমাদের দেশেও করোনা মুক্ত হবে। চলুন আমরা সবাই জাতি, বর্ণ ,ধর্ম নির্বিশেষে সকলেই মানব ধর্ম পালনে উৎসাহী হই ।
সমাজকে করোনা মুক্ত রাখতে আমাদের সকলকে দায়বদ্ধ ও দায়িত্বশীল হতে হবে , সামান্য অসচেতনতা সমগ্র মানব জাতির বিপদের কারণ হতে পারে । মনে রাখতে হবে আপনি সচেতন তো দেশ করোনা মুক্ত। 🙏🙏🙏


No comments:
Post a Comment